চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুপারহিরো’কে নিয়ে ঢাকায় আসছেন ‘পিঁপড়া-মানব’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৮
বিনোদন
A A

অদ্ভুত ক্ষমতাসম্পন্ন সেই পিঁপড়ামানবের কথা ভুলে যাননি নিশ্চয়ই দর্শকরা। অবিশ্বাস্য সব কর্মকান্ডে কি দারুণ চমকই না দিয়েছিলো সে! হলিউডের সিনেমাপ্রেমীদের বোঝার বাকি নেই যে, বলা হচ্ছে ‘অ্যান্ট-ম্যান’-এর কথা। ২০১৫ সালে পর্দায় আসা মার্ভেলের এই সুপারহিরো দারুণভাবে দর্শকের মনে জায়গা করে নিয়েছে। মুক্তির পরপরই বক্স-অফিসের শীর্ষস্থানে উঠে গিয়েছিলো পল রুড অভিনীত ‘অ্যান্ট-ম্যান’।

প্রথম তিন দিনে সিনেমাটি আয় করে নিয়েছে ৫ কোটি ৮ লাখ ডলার। শেষ পর্যন্ত এর আয় দাঁড়িয়েছে ৫১৯ মিলিয়ন মার্কিন ডলার। এমন সাফল্য পাওয়া ছবির পরবর্তী সিক্যুয়ালের জন্য তাই দর্শকরা অপেক্ষা করবেন স্বাভাবিকভাবেই।

দর্শকদের হতাশ করেনি মার্ভেল স্টুডিও। অবশেষে প্রায় তিন বছরের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এবার ‘অ্যান্ট-ম্যান’-এর সঙ্গে যোগ হয়েছে আরেক সুপারহিরো ‘দ্য ওয়াস্প’। ছবির নাম ‘অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প।’ ৬ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ছবিটি। ১৩ জুলাই এটি মুক্তি পাবে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে।

পেটন রিডের পরিচালনায় এ ছবিতেও অ্যান্ট-ম্যানের ভূমিকায় থাকছেন পল রুড। নতুন মিশনে এবার ওয়াস্প এর সাথে এক দল হয়ে কাজ করবে ‘অ্যান্ট ম্যান’। অ্যান্ট-ম্যান-এর মূল বৈশিষ্ট্য যে কোন সময় নিজেকে সংকুচিত ও প্রসারিত করতে পারা। উড়ার ক্ষমতাবিশিষ্ট এই ‘দ্য ওয়াস্প’কেই মুখ্যভাবে দেখা গেছে প্রকাশিত প্রথম ট্রেলারে।

ডক্টর হ্যাঙ্কের মেয়ে হোপ ভ্যান ডাইন চরিত্রে ইভাঞ্জেলিন লিলিও নিজের অভিনয় দিয়ে ট্রেলার প্রকাশের পর পরই মন জয় করেছেন। গত জানুয়ারিতে ছবিটির প্রথম ট্রেলার মুক্তির পর ব্যাপক সাড়া জাগায়। ‘অ্যান্ট ম্যান’-এর সবচেয়ে মজার একটি দিক হলো এই সুপার হিরো পিঁপড়ার সমান ছোট হতে পারে। আর শক্তিও বেড়ে যায় পিঁপড়ার মতই। শুধু তাই নয়, তিনি তার বিশেষ স্যুটের সাথে সাথে একটি হেলমেট বানান, যা তাকে সাহায্য করে পিঁপড়াদের নিয়ন্ত্রণ করতে। শুরু হয় অন্যায়-অবিচারের বিরুদ্ধে তার সোচ্চার অভিযান। আর এভাবেই একসময় তিনি হয়ে ওঠেন সুপার হিরো।

‘ক্যাপ্টেইন আমেরিকা: সিভিল ওয়ার’ এর পর স্কট ল্যাং এর গল্প নিয়েই আলাদাভাবে নির্মিত হয় ‘অ্যান্ট ম্যান’। এই চরিত্র একই সঙ্গে সুপারহিরো, আবার একজন বাবাও। নিজের দায়িত্ববোধ আর অপরাধ দমনের ইচ্ছাকে সমন্বয় করে কাজ করে ‘অ্যান্ট ম্যান’। এবার ‘দ্য ওয়াস্প’ নিঃসন্দেহে চমৎকার সংযোজন হিসেবে প্রমাণিত হবে বলে বিশ্বাস সিনেমা সংশ্লিষ্টদের। ধারণা করা হচ্ছে অ্যান্ট-ম্যান সিরিজকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এ ছবি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পল রুডবসুন্ধরাসুপারহিরো
শেয়ারTweetPin

সর্বশেষ

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ে নির্দেশনা

জুন ২, ২০২৬

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৫

জুন ২, ২০২৬

সাফ খেলতে যাওয়া শিউলি আজিমের মা মারা গেছেন

জুন ২, ২০২৬
ছবি: সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ

শেষবারের মতো আজ ভোলায় যাবেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT