চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইজারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টারে সুইডেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সুইডেনের বিপক্ষে ০-১ গোলে হেরে শেষ হয়েছে সুইজারল্যান্ডের বিশ্বকাপ যাত্রা। প্রথমার্ধে সুইজারল্যান্ড ৬৬ শতাংশ সময় বল নিয়ন্ত্রণ করেও গোল বের করতে পারেনি। দ্বিতীয়ার্ধে নিজেদের খেলোয়াড় ম্যানুয়েল আকাঞ্জির পা লেগে হওয়া গোলে পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি তারা।

২৮তম মিনিটে দারুণ একটি সুযোগ পায় সুইডেন। বক্সের ভেতর থেকে ওলা তোইভোনেন সাইডভলি করেন। সুইজারল্যান্ড গোলরক্ষক ইয়ান সোমের সেটি কোনোমতে ডাইভ দিয়ে ঠেকিয়ে দেন।

৪১তম মিনিটে আরেকটি সুযোগ পায় সুইডিশরা। বক্সের ডানকোনা দিয়ে মাইকেল লাস্টিগ ক্রস পাঠান। বারপোস্টের একটু দূরে ছিলেন আলবিন একডাল। বল আসতেই পা চালিয়ে দেন। কিন্তু টার্গেট ঠিক রাখতে পারেননি। বল যায় বাইরে দিয়ে।

সুইজারল্যান্ড প্রথম ৪৫ মিনিটে বল বেশি পায়ে রাখলেও তেমন একটা আক্রমণ গড়তে পারেনি।

দ্বিতীয়ার্ধে সুইডেন বেশি বেশি বল দখলে রাখার পাশাপাশি আক্রমণে জোর বাড়ায়।

Reneta

৬৬তম মিনিটে তারা সাফল্য পায়। এমিল ফর্সবার্গ বক্সের বাইরে থেকে জোরালো শট নিলে সেটি সুইজারল্যান্ড ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জির পায়ে লেগে দিক পাল্টে জালে জড়িয়ে যায়। তার পায়ে না লাগলে গোলরক্ষকের সোজাই বল যেত।

সুইজারল্যান্ড হতাশ হয় ৭৯তম মিনিটে। কর্নার থেকে উড়ে আসা বল ব্রিল এমবোলো হেড করেন। বিপদের মুহূর্তে আন্দ্রেস গ্রানকভিস্ট সেটি ক্লিয়ার করেন।

পরের মিনিটে সুইজারল্যান্ডের শাকিরি বক্সের ভেতর বিপজ্জনক একটি ক্রস পাঠান। কিন্তু তার কোনো সতীর্থ মাথা দিতে না পারায় বল চলে যায় গোলরক্ষক রবিন ওলসেনের কাছে।

অতিরিক্ত সময়ের শেষদিকে পেনাল্টি পায় সুইডেন। কিন্তু রেফারি রিপ্লে দেখে বক্সের বাইরে ফ্রি-কিক দেয়ার সিদ্ধান্ত নেন।

মার্টিন ওলসন বল নিয়ে দৌড়ে বক্সে ঢুকতে যান। পেছন থেকে তাকে হালকা ধাক্কা মেরে ফেলে দেন সুইজারল্যান্ডের মাইকেল ল্যাং। রেফারি ল্যাংকে লালকার্ড দেখিয়ে বের করে দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুলাই ১৫, ২০২৬

যবিপ্রবির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬

৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

জুলাই ১৫, ২০২৬

প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা প্রণয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের শেষ দিকেও উত্তেজনায় ভরপুর আইস্ট্রাইকার

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT