চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইজারল্যান্ড অব দ্যা ইস্ট হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: জাতির পিতার স্বপ্ন ছিলো একদিন সুইজারল্যান্ড অব দ্যা ইস্টে পরিণত হবে আমাদের এ সোনার বাংলা। সেদিন আর দূরে নেই আমরা ইস্টের সুইজারল্যান্ড হিসেবে পরিচিতি পাবো। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

শনিবার বিকালে রাজধানীর রামপুরা-বাড্ডা প্রগতি সরণীতে বাড্ডা নর্থ ইউলুপের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন: আমরা কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট তৈরী করবো। যে কোন বড় প্লেন সেখানে ল্যান্ড করতে পারবে। এটি সম্পন্ন করা গেলে প্রাচ্য থেকে পাশ্চাত্যগামী বড় বড় যাত্রীবাহী উড়োজাহাজ কক্সবাজারে যাত্রা বিরতি করবে। রিফুয়েলিং করতে পারবে। খুবই মনোরমভাবে সাজানো হবে এয়ারপোর্টটিকে। পরিকল্পনা মত সব কিছু করতের পারলে আমরা ইস্টের সুইজারল্যান্ড হিসেবে পরিচিতি পাবো।

এসময় ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রী তার পরিকল্পনা তুলে ধরে বলেন: পুরো ঢাকা ঘিরে এলিভেটেড রিং রোড তৈরী করা হবে। যার পুরোটাই হবে উড়াল সড়ক। এছাড়া পাতাল রেলের চিন্তাও আমাদের মাথায় রয়েছে। আমরা ঢাকা শহরে পাতাল রেলের আওতায় নিয়ে আসবো। মনে রাখবেন নৌকায় ভোট দিলে কেউ বঞ্চিত হয় না।

এসময় প্রধানমন্ত্রী ঢাকাশহরের পাশ দিয়ে ছোট ছোট শহর গড়ে তোলার ঘোষাণা দেন। বলেন: আমরা ঢাকা শহরের পাশ দিয়ে ছোট ছোট শহর গড়ে তুলবো। যাবে সকল নাগরিক সুবিধা থাকে। ঢাকা শহরে বসবাসের প্রয়োজন যেন না পড়ে।

আপনারা আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন বলেই আপনাদের জীবনমান উন্নয়ন করার সুযোগ পেয়েছি আমরা বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Reneta

এসময় হাতিরঝিল প্রকল্পের উদাহরণ তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। তিনি বলেন: একটা সময় এই হাতিরঝিলে কেউ আসতে চাইত না। আমরা প্রথমবার ক্ষমতায় এসেই হাতিরঝিল প্রকল্পে হাত দেই। কিন্তু পরের বার ক্ষমতায় আসতে পারলাম না। কি হলো? সৌন্দর্য্যবর্ধন তো দূরের কথা, দখল বেড়ে গেলো। পরের বার ক্ষমতায় এসেই আমরা একময়ের বর্জ্য ফেলা এবং দুর্গন্ধময় এ অঞ্চলটিকে বর্তমান রূপ দিয়েছি। একাজে সহযোগিতার জন্য আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাবো।

বাংলাদেশে কোন কাজ করাই সহজ নয়। এই হাতিরঝিলে ৬৮টি মামলা ছিলো। সেগুলোর সমাধান করে আমাদের হাতিরঝিলে হাত দিতে হয়েছে। একসময়ে যে এলাকায় মানুষ আসতো না, সেখানে এখন শুধু ঢাকার নয় দেশের বাইরে থেকেও মানুষ ঘুরতে আসতে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বসবাস অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার উত্তরণ জরুরি: প্রধানমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আপিল চলাকালে কেনেডি সেন্টারে ট্রাম্পের নাম না রাখার নির্দেশ বহাল

জুলাই ৯, ২০২৬

বিমানভাড়া ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালীন ভ্রমণে মন্দা

জুলাই ৯, ২০২৬

দুই মিনিটেই কৌতূহল বাড়ালো ‘মাস্তুল’!

জুলাই ৯, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় অস্থির মধ্যপ্রাচ্য, যুদ্ধবিরতি টিকবে তো?

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT