চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সু চির সদরদপ্তর ‘গুঁড়িয়ে’ দিলো সেনাবাহিনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ পূর্বাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মিয়ানমার

মিয়ানমারের সেনাবাহিনী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)- এর সদরদপ্তর তছনছের পর তা গুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

বিবিসি জানিয়েছে, মঙ্গলবার নিরাপত্তাবাহিনীর সদস্যরা দরজা ভেঙে ফেলে। তবে ওই সময় ভবনের ভেতরে দলের কোনো সদস্য ছিল না।

সেনা অভ্যুত্থানের মাধ্যমে এনএলডি সরকারকে উৎখাতের পর থেকে মিয়ানমারে হাজার হাজার মানুষ বিক্ষোভ শুরু করে। সেই বিক্ষোভ দিন দিন আরও তীব্র হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই এনএলডির সদরদপ্তারে এই হামলার ঘটনা ঘটলো।

এনএলডি তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ‘মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সামরিক বাহিনী এনএলডির সদরদপ্তরে হামলা চালিয়েছে এবং তা গুড়িয়ে দিয়েছে।’

রাতব্যাপী চলমান কারফিউয়ের মধ্যেই এই আক্রমণ চালানো হয়। মিয়ানমারে রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ চলছে। সেখানে ৫ জনের বেশি মানুষের একত্রিত হওয়াও নিষিদ্ধ। তবে বিক্ষোভকারীরা সেসব উপেক্ষা করেই যাচ্ছে।

মঙ্গলবারও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে চতুর্থ দিনের মতো এবং পুলিশ তাদের বলপ্রয়োগ করে ফিরে যেতে বাধ্য করে। সেসময় কিছু বিক্ষোভকারী আহতও হয়।

Reneta

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে বুধবার সকালেও সরকারি কর্মচারীদের একটি বড় দল নেপিদোতে একত্রিত হয়েছে বিক্ষোভ করার জন্য।

সেনাবাহিনী ও বেসামরিক সরকারের মধ্যে নির্বাচনে জালিয়াতি নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যেই ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটে।

তার পরপরই এনএলডির শীর্ষ নেত্রী অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যসহ প্রভাবশালী রাজনীতিকদের আটক করে সেনাবাহিনী।

পরে সেনাবাহিনী এক ঘোষণায় জানায়, আগামী ১ বছরের জন্য মিয়ানমারের ক্ষমতায় থাকবে তারা।

তবে সেনাবাহিনীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে এরই মধ্যে প্রতিবাদ শুরু করেছে মিয়ানমারের বিভিন্ন পেশাজীবী এবং নাগরিকদের বড় একটা অংশ।

অভ্যুত্থানের পর থেকে সু চি কোথায় আছেন তা এখনও পরিস্কার করেনি দেশটির সেনাবাহিনী। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে একটি অভিযোগ; আমদানি-রপ্তানি আইন ভঙ্গ এবং অবৈধভাবে যোগাযোগ ডিভাইস (ওয়াকিটকি) ব্যবহার করা।  এসব অভিযোগে ২ বছরের কারাদণ্ড হতে পারে তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অং সান সু চিমিয়ানমারসেনা অভ্যুত্থানসেনাবাহিনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টরন্টোয় শহীদ মিনার নির্মাণ কাজ শেষ পর্যায়ে

পরবর্তী

গণমাধ্যমে কৃষিভিত্তিক অনুষ্ঠানে গুরুত্ব দেয়ার পরামর্শ

পরবর্তী
কৃষি

গণমাধ্যমে কৃষিভিত্তিক অনুষ্ঠানে গুরুত্ব দেয়ার পরামর্শ

শকুন

শকুন রক্ষায় যুগান্তকারী পদক্ষেপ

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT