চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সু চি’র সঙ্গে মানবাধিকার নিয়ে আলোচনা করবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা-মিয়ানমার-অং সান সু চি’র বিরুদ্ধে মামলা

মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র সঙ্গে আলোচনায় মানবাধিকার ইস্যুতে কথা তুলবেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল।

আসিয়ান-এর বিশেষ সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে শুক্রবার থেকেই অস্ট্রেলিয়ায় আছেন সু চি। সোমবার ক্যানবেরায় পৌঁছান তিনি। সেখানে সু চি’কে সামরিক গার্ড অব অনার দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। এরপর ক্যানবেরাতেই টার্নবুলের সঙ্গে দেখা করবেন তিনি।

ওই বৈঠকেই টার্নবুল রোহিঙ্গা ইস্যুতে মানবাধিকার প্রেক্ষাপটে সু চি’র সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

সম্মেলনের জন্য সিডনিতে থাকা অবস্থায় মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হাতে রোহিঙ্গা নির্যাতন ও এ ঘটনায় নোবেল বিজয়ী সু চি’র নীরব থাকার প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে সিডনির রাজপথ। বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকে শুরু করে সাধারণ জনগণও সিডনির রাস্তায় সু চি’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

গত শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্নের ম্যাজিস্ট্রেটস কোর্টে অং সান সু চি’র বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাইভেট প্রসিকিউশনের আবেদন দাখিল করেন মেলবোর্নের পাঁচজন আইনজীবীর একটি দল।রোহিঙ্গা-মিয়ানমার-অং সান সু চি’র বিরুদ্ধে মামলা

মামলার আবেদনপত্রে সু চি’র বিরুদ্ধে মিয়ানমারের একটি বিশেষ জনগোষ্ঠীর (রোহিঙ্গা) বিরুদ্ধে মানবতা লঙ্ঘনকারী কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদেরকে জোরপূর্বক নিজ বাসভূমি থেকে সরিয়ে দেয়ার অভিযোগ আনা হয়।

Reneta

অং সান সু চি তার অবস্থান ও ক্ষমতা ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন এবং এ কারণেই মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে তিনি রোহিঙ্গাদের আবাস থেকে উৎখাত করার অনুমতি দিয়েছেন – এই অভিযোগ থেকে মামলার আবেদন করা হয়েছিল।

অস্ট্রেলিয়ায় সর্বজনীন বিচার ব্যবস্থার অধীনে কোনো মামলা করতে হলে অ্যাটর্নি জেনারেলের সম্মতি প্রয়োজন। এ কারণে শুক্রবারই অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ান পোর্টারের কার্যালয় বরাবর আনুষ্ঠানিক আবেদন পাঠানো হয়।রোহিঙ্গা-মিয়ানমার-অং সান সু চি’র বিরুদ্ধে মামলা

কিন্তু পোর্টার রোববার ওই আবেদনে সম্মতি জানাতে অস্বীকার করে বলেন, সু চি’র বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। তাকে গ্রেপ্তার বা আটক রাখা যাবে না। এমনকি আদালতের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থাও নেয়া যাবে না।

কারণ হিসেবে তিনি জানান, আন্তর্জাতিক আইন অনুসারে, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীদের বিরুদ্ধে অন্য কোনো দেশের পক্ষ থেকে করা অপরাধের অভিযোগে মামলা বা আইনি প্রক্রিয়া চালানো নিষিদ্ধ। এই আইন কোনোভাবেই অমান্য করা সম্ভব নয়।

অ্যাটর্নি জেনারেলের অসম্মতি প্রকাশের কারণে মামলার আবেদনটি খারিজ হয়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অং সান সু চিমিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরও এক মাস থাকার সুযোগ থাকলেও, বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

জুলাই ২৬, ২০২৬

ভিনিসিয়াস জুনিয়রে চোখ আর্সেনালের

জুলাই ২৬, ২০২৬

পুরুষ খেলোয়াড়দের সংঘর্ষ থামাতে গিয়ে আহত নারী রেফারি

জুলাই ২৬, ২০২৬

‘মান সনদ’ না থাকায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

জুলাই ২৬, ২০২৬
আরও এক মাস থাকবার সুযোগ থাকলেও, বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

আরও এক মাস থাকার সুযোগ থাকলেও, বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT