চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে রিয়েলিটি শো ‘উদ্ভাবকের খোঁজে- সিজন ২’ এর ক্যাম্পেইন অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ১০, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিয়েলিটি শো ‘উদ্ভাবকের খোঁজে-সিজন ২’ এর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ইউএনডিপি-এর এটুআই-এর উদ্যোগে এই রিয়েলিটি শো’এর সিজন ২ এর কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে দেশের সবকয়টি বিভাগীয় শহরে ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনার অংশ হিসাবে ০৯ এপ্রিল মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিলেট বিভাগের ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

আয়োজিত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, প্রফেসর ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস, প্রফেসর ড. মো: শাহিদুর রহমান, প্রফেসর ড. মো: জহিরুল ইসলাম, এটুআইয়ের প্রতিনিধি তৌফিকুর রহমান, যোবায়ের শাওন, সজীব রায়সহ অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।

ক্যাম্পেইনে জানানো হয়, নিবন্ধনকৃত উদ্ভাবকদের মধ্য থেকে বিভাগীয় পর্যায়ে বাছাইয়ের মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে এবং পরবর্তীতে নির্বাচিত উদ্ভাবকদের মেনটরিং-এর মাধ্যমে গ্রুমিং করে ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতার জন্য যোগ্য করে তোলা হবে।

এর আগে, উদ্ভাবনমুখী একটি পরিবেশ তৈরি করার পাশাপাশি নাগরিক সেবাকে আরও সহজ করার লক্ষ্যে ২ এপ্রিল ২০১৯ এ আয়োজিত এক সংবাদ সম্মেলন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ইউএনডিপি-এর এটুআই এই রিয়েলিটি শো’এর কার্যক্রম শুরু করে। এটুআই এর হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া (এইচডি মিডিয়া) ও আইল্যাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিতব্য এই ‘রিয়েলিটি শো’ নির্মাণ ও সম্প্রচার সহযোগী হিসাবে কাজ করবে চ্যানেল আই।

দেশ সেরা উদ্ভাবকের উদ্ভাবনী আইডিয়ার মধ্য দিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্ভাবনী চিন্তাভাবনা বিকশিত করে তোলার সুযোগ সৃষ্টি করা, উদ্ভাবনের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি করা, দেশের উন্নয়নে উদ্ভাবনের সর্ব্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা এবং সারাদেশে উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলা দ্বিতীয় বারের মতো আয়োজিত এ রিয়েলিটি শো’র মূল লক্ষ্য।

Reneta

নাগরিক বান্ধব উদ্ভাবনী পরিবেশ তৈরির লক্ষ্যে এটুআই ২০১৭-১৮ সালে দেশের সর্বপ্রথম রিয়েলিটি শো ‘উদ্ভাবকের খোঁজে’ এর কার্যক্রম শুরু করে। ‘আপনার উদ্ভাবনা, দেশের সম্ভাবনা’ স্লোগানকে সামনে রেখে উক্ত রিয়েলিটি শো দেশব্যাপী নাগরিকদের মাঝে উদ্ভাবনের প্রতি উৎসাহ তৈরির পাশাপাশি ব্যাপক সাড়া জাগায়। এরই ফলশ্রুতিতে ২০১৯ সালে আবারো শুরু হচ্ছে উদ্ভাবন নিয়ে দেশের প্রথম এই রিয়েলিটি শো-এর সিজন ২।

উক্ত রিয়েলিটি শো এর রেজিস্ট্রেশন করা যাবে- http://www.challenge.gov.bd/udvaboker-khoje এই ঠিকানায়। দেশের যে কোনো উদ্ভাবকই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদ্ভাবকের খোঁজেলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশু নিছামনি হত্যার ২৫ দিনে আদালতের রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ পুলিশকে আরও প্রযুক্তিনির্ভর করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

জুলাই ৯, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন (সংগৃহীত)।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে আদালতের রায় ইতিবাচক: আখতার হোসেন

জুলাই ৯, ২০২৬

নতুন বিনিয়োগে বেসরকারি খাতকে সব ধরনের সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আর্জেন্টিনা-মিশর রেফারিং বিতর্ক: যে ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT