মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সিলেট সুপার স্টারসকে ১৮১ রানের লক্ষ্য দিয়েছে চিটাগং ভাইকিংস। নির্ধারিত ২০ ওভারে তামিমের দল সংগ্রহ করে পাঁচ উইকেটে ১৮০ রান।
টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানের মাথায় দিলশানের উইকেট তুলে সিলেটের ডান হাতি পেসার শুভাশিষ রয়। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ফিফটি তুলে নিয়েছেন চিটাগংয়ের অধিনায়ক তামিম ইকবাল।
দ্বিতীয় উইকেট জুটি তরুণ টপ অর্ডার ইয়াসির আলীকে নিয়ে মূল্যবান ৭৯ রান যোগ করেন তামিম।৪৫ বলে ছয়টি চার আর চারটি ছয়ে সাজানো ঝকঝকে ৬৯ রান করে মেন্ডিসের বলে মোহাম্মদ শহীদের হাতে ধরা পড়েন তামিম।
তামিমের আউটের পরপরই ফিরে যান এনামুল হক বিজয়। এরপর দলের হাল ধরেন ইয়াসির আলী। তার ৫২ বলে চার ছয় আর এক চারে ৬৩ রানের ইনিংসে রানে ভর করে পাঁচ উইকেট হারিয়ে চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দেয় চিটাগং ভাইকিংস।
সিলেটের পক্ষে মোহাম্মদ শহীদ, শুভাশিষ রয় একটি করে উইকেট নেয়।
এর আগে সিলেট দলের দুই ইংলিশ খেলোয়াড় রবি বোপারা ও জোসুয়া কুবের অনাপত্তি পত্র নিয়ে জটিলতায় কারণে খেলা প্রায় এক ঘণ্টা বিলম্বের পর খেলা শুরু হয়।







