চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটকে তাইজুলের প্রথম টেস্ট উইকেট উপহার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৩ পূর্বাহ্ণ ০৩, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

অভিষিক্ত টেস্ট ভেন্যু সিলেট স্টেডিয়ামকে প্রথম টেস্ট উইকেট উপহার দিয়েছেন তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের ব্রায়ান চারিকে আউট করে সিলেটের টেস্ট উইকেট শিকারিদের তালিকায় প্রথম নাম লেখান বাঁহাতি এ স্পিনার। তাইজুলের বলে বোল্ড হওয়ার আগে নামের পাশে মাত্র ১৩ রান যোগ করতে পারেন সফরকারী দলের ওপেনার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস হেরে শুরুতে ফিল্ডিং করছে টাইগাররা।

শুরু থেকে সাবধানে বেশ ভালোই খেলছিলেন ব্রায়ান চারি। অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার সঙ্গে ১০ ওভারেই ৩৩ রান তুলে ফেলেন। তবে ইনিংসটাকে আর বড় করার সুযোগ দেননি তাইজুল। নিজের পঞ্চম ওভারের চতুর্থ বলে সরাসরি বোল্ড করেন এ বাঁহাতি স্পিনার।

পরে আরও একটি উইকেট নেন তাইজুল। ৬ রান করা ব্রেন্ডন টেলরকে ফেরান। দলীয় ৪৭ রানের মাথায় তাইজুলের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন জিম্বাবুয়ের সবচেয়ে নির্ভর যোগ্য ব্যাটসম্যান।

৩১ ওভারে ২ উইকেটে ৮৫ রান তুলে লাঞ্চে গেছে জিম্বাবুয়ে। হাফসেঞ্চুরি ‍তুলে নিয়েছেন অধিনায়ক মাসাকাদজা (৫২*)। ১৩ রানে অপরাজিত তার সঙ্গী শন উইলিয়ামস।

এই ম্যাচ দিয়েই বাংলাদেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। ম্যাচে তিন স্পিনারের সঙ্গে এক পেসার ও এক পেস-অলরাউন্ডারে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের সঙ্গে স্পিন আক্রমণের দায়িত্ব পেয়েছেন নাজমুল ইসলাম অপু। অপুর এই ম্যাচে অভিষেক হল। ৫ ওয়ানডে ও ১৩ টি-টুয়েন্টির পর সাদা পোশাকে নামলেন ২৬ বছর বয়সী বাঁহাতি স্পিনার।

Reneta

সেখানে আবু জায়েদ রাহির সঙ্গে পেস আক্রমণে থাকছেন আরেক অভিষিক্ত পেস-অলরাউন্ডার আরিফুল হক। এক ওয়ানডে ও ছয় টি-টুয়েন্টি খেলে সাদা পোশাকে নামলেন ২৫ বছর বয়সী আরিফুল। একাদশে নেই মোস্তাফিজুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাইজুল ইসলামলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT