চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় সাধারণ মানুষের প্রতি নিষ্ঠুরতার তথ্যে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৫ পূর্বাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

সিরিয়ার আলেপ্পোতে ‘ব্যাপক সংখ্যক সাধারণ মানুষের প্রতি নিষ্ঠুরতার তথ্যে’ উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। সাধারণ নাগরিকদের রক্ষায় এগিয়ে আসতে তিনি দেশটির সরকারসহ সব শ্রেণীকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে বান কি-মুনের মুখপাত্র স্টিফেন ডুজারিক নারী-শিশুসহ বহু বেসামরিক নাগরিকের ওপর নির্যাতনের খবরে মহাসচিব শঙ্কিত বলে জানান।

তিনি বলেন, “যেহেতু জাতিসংঘ নিজ থেকে এই তথ্যগুলো যাচাই করতে পারছে না, সেহেতু সংশ্লিষ্ট মহলগুলোর কাছে মহাসচিব তার গভীর উদ্বেগের কথা জানাচ্ছেন।” বান কি-মুন সিরিয়ায় তার বিশেষ দূতকে জরুরি ভিত্তিতে বিষয়টি সম্পর্কে খোঁজখবর করতে নির্দেশ দিয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়।

তবে এ ব্যাপারে সিরিয়া সরকার বা তার মিত্রপক্ষ রাশিয়া এখন পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেনি।

এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা জ্যান ইগেল্যান্ড সরকারপন্থি মিলিশিয়া বাহিনীর হাতে হওয়া যে কোনো নৃশংসতার জন্য সিরিয়া এবং রাশিয়াকে দায়ী করেন।

আলেপ্পোয় সিরীয় সেনাবাহিনীর ব্যাপক অগ্রসরের ফলে সেই অঞ্চলে বিদ্রোহীরা আপাতত পতনের মুখে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসজাতিসংঘসিরিয়া যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩২ জনের মৃত্যু

জুন ৮, ২০২৬

সড়কবাতির প্রযুক্তি দেখতে ফ্রান্স যেতে চান রাজশাহী সিটি প্রশাসক, প্রধানমন্ত্রীর না

জুন ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

জুন ৮, ২০২৬

বাংলাদেশ চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় অজি অধিনায়ক

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT