চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় নিহত ৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৭ পূর্বাহ্ণ ১৩, আগস্ট ২০১৯
জনপদ, সিরাজগঞ্জ
A A

সিরাজগঞ্জে সোমবার ঈদেরদিনে পৃথক দুটি ঘটনায় ৩ জন নিহত হয়েছে।

সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত ও ৫ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের কামারপাড়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায় ঢাকা থেকে বগুড়াগামী কে. কে পরিবহনের সাথে বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ঘটনাস্থলে এলে মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে মিঠুন নামের এক মোটর সাইকেল আরোহী মারা যায়। খবর পেয়ে ষোল মাইল ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে আরো এক মোটরসাইকেল আরোহী মারা যায়। অপর ৫ জন বাসযাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ষোলমাইল ফায়ার সার্ভিসের ইনচার্জ ও হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।

অপর এক ঘটনায়  সিরাজগঞ্জ সদরের পৌরসভার ইলিয়ট ব্রীজের পূর্ব পাড়ে ইবি রোডে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে শাকিল হোসেন (১৭)নামে এক ফার্ণিচার শ্রমিক নিহত হয়েছেন। সে সদরে উপজেলার চর-বনবাড়িয়া গ্রামের রিক্সাচালক মনোয়ার হোসেনের ছেলে।

ঘটনার পরপরই তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১২ আগষ্ট) রাত ১০টার দিকে মারা যায়।

সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) নুরুল ইসলাম জানান, শাকিলসহ তার ৫ বন্ধু মিলে সোমবার সন্ধায় শহরের মমতাজ সিনেমা হলে ‘বেপরোয়া’ ছায়াছবি দেখতে যান।

Reneta

ছবি দেখা শেষ হলে তারা বাড়ি যাওয়ার পথে ঘটনাস্থলে শাকিলের সাথে অন্য ক’জন যুবকের সাথে তাদের ধাক্কাধাক্কি লাগে। এরই জের ধরে পার্শ্ববর্তী লক্ষী সিনেমা হলের সামনে শাকিল ও তার বন্ধুদের আচমকা মারপিট করে বখাটেরা। এ সময় শাকিলের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে যুবকেরা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন ও তার বন্ধুরা শাকিলকে আহত হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত রাত ১০টার দিকে মারা যায় শাকিল। কারা এ ঘটনা ঘটিয়েছে, এ ব্যাপারে নিশ্চিত নয় পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাকিলের সাথে থাকা রিপন, ইয়ামিন, মোস্তফা ও মোতালেব নামে ৪ বন্ধুকে পুলিশ থানায় নিয়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহত ৩মুখোমুখি সংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

সিনেমায় দর্শক নেই, তবে বিশ্বকাপ দেখতে উপচে পড়া ভিড়!

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের কারাদণ্ড: সংসদে বিল পাস

জুলাই ৭, ২০২৬

ভারী বর্ষণের কারণে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

জুলাই ৭, ২০২৬

মেসিদের জন্য নতুন চ্যালেঞ্জ, কে এই হামজা?

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ বছর পর চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT