চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমাকে বিদায় বলার সিদ্ধান্তে অটল টারান্টিনো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ২৮, জুন ২০২১
বিনোদন
A A

কোয়েন্টিন টারান্টিনো জানিয়েছেন, আগামী ছবিই হবে হলিউডে তার শেষ ছবি। নিজের সিনেমা ‘রেজারভোয়ার ডগস’ নতুন করে তৈরি করে হলিউড ক্যারিয়ারের ইতি টানতে চান এই গুণী নির্মাতা।

শুক্রবার অস্কারজয়ী নির্মাতা-লেখক কোয়েন্টিন টারান্টিনো এসেছিলেন উপস্থাপক-কমেডিয়ান বিল মাহেরের অনুষ্ঠান ‘রিয়েল টাইম উইথ বিল মাহের’-এ। সেখানে তিনি জানিয়েছেন, দশম ছবির পর সিনেমা নির্মাণ ছেড়ে দেয়ার সিদ্ধান্তে তিনি অটল আছেন।

টারান্টিনো বলেছেন, তিনি ক্যারিয়ারের এমন অবস্থানে আছেন, যখন তিনি বুঝতে পারছেন যে ছেড়ে দেয়ার সময় হয়েছে। কারণ তিনি মনে করেন, হলিউডের অনেক নির্মাতার শেষ ছবির মান আশানুরূপ ছিল না।

Banglabid

নির্মাতা বলেন, ‘আমি ঠিক করেছি ক্যারিয়ারের শেষ ছবি হিসেবে ‘রেজারভোয়ার ডগস’ রিমেক করবো। আমি সিদ্ধান্ত নেইনি এখনও, পরিকল্পনা করছি।’

১৯৯২ সালে ‘রেজারভোয়ার ডগস’ দিয়ে পরিচালনায় যাত্রা শুরু করেন টারান্টিনো। এতে একটি চক্র কর্তৃক অলংকারের দোকান ডাকাতির আগের এবং পরের ঘটনাগুলো দেখানো হয়েছে কিন্তু ডাকাতির ঘটনাটি দেখানো হয়নি। ছবিতে টারান্টিনো নিজেও একটি ছোট চরিত্রে অভিনয় করেছেন।

প্রথম ছবির দুই বছর পরে মুক্তি পাওয়া ‘পাল্প ফিকশন’-এর মাধ্যমে বিশ্ব চলচ্চিত্রে সাড়া ফেলে দিয়েছিলেন টারান্টিনো। এরপর একে একে এসেছে ‘কিল বিল’, ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’, ‘জ্যাঙ্গো আনচেইন্ড’, ‘হেইটফুল এইট’-এর মতো সিনেমা।

Reneta

সর্বশেষ মুক্তি পাওয়া তার পরিচালিত [নবম ছবি] ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ পুরো বিশ্বে প্রশংসা পেয়েছে। অস্কারে ১০টি মনোনয়ন পেয়েছিলো এই ছবিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোয়েন্টিন টারান্টিনোটারান্টিনোদ্য হেইটফুল এইটনির্মাতাপরিচালকবিদায়লিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যে কারণে মিল্কভিটা দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ল

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক বাইকে ১০০টির বেশি হর্ন

আগস্ট ১০, ২০২৬

তাসকিনের সফল বড়শি অভিযান, ক্যারি-জ্যাকের সাথে আড্ডা-মাছ শিকার

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT