চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে সিনেমা হল খোলা নিয়ে অনিশ্চয়তা, সরকারি সাহায্যের আবেদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ৩০, জুন ২০২১
বিনোদন
A A
ছবি: অনিক মুস্তাফা আনোয়ার

ছবি: অনিক মুস্তাফা আনোয়ার

প্রায় দেড় বছর ধরে দেশের সিনেমা হলগুলো একপ্রকার অচল। নতুন ছবি সংকটের সঙ্গে সঙ্গে করোনার কারণে বিধ্বস্ত অবস্থায় দেশের সিনেমা হলগুলো। এই করুণ অবস্থার উত্তরণে সরকারি সাহায্যের বিকল্প দেখছে না সিনেমা হল মালিকদের সংগঠন প্রদর্শক সমিতি।

সংগঠনটির নেতারা আসন্ন ঈদের জন্য সরকারের কাছে আর্থিক সাহায্য চেয়ে আবেদন জানিয়েছেন।

বুধবার প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন।

তিনি বলেন, ঈদুল আযহায় সিনেমা হল খোলা থাকবে কিনা বলা যাচ্ছে না। ঈদ মৌসুমই মূলত সিনেমা হলের ব্যবসার আসল সময়। এই লোকসানের কারণে সরকারের সাহায্য চেয়ে প্রদর্শক সমিতি থেকে তথ্য মন্ত্রণালয় ও সরকার বরাবর আবেদন জানিয়েছি।

গত রোজার ঈদে শতাধিক সিনেমা হলে সরকার সাহায্য দিয়েছিলেন। প্রতি হল থেকে পাঁচজন কর্মীকে আড়াই হাজার টাকা করে অর্থ সহায়তা দিয়েছিলেন বলে জানিয়েছেন প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক। তিনি বলেন, যদিও এই পরিমাণ অর্থ প্রয়োজনের তুলনায় একেবারে সীমিত। আসন্ন ঈদের জন্য হলের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কয়েকদিন আগে আবেদন করা হয়েছে।

শুধু ঈদের আর্থিক সাহায্য নয়, এর সঙ্গে সঙ্গে সিনেমা হলের জন্য সরকারি ঋণ ও প্রণোদনার বিষয়টি দ্রুত কার্যকর করার জন্যও তাগিদ দিয়েছেন প্রদর্শক সমিতির নেতারা। আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছেন সরকার। তাই সরকারি নির্দেশ মেনে প্রদর্শক সমিতি দেশের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

Reneta

এদিকে দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লক বাস্টারে খোঁজ নিয়ে জানা যায়, সরকারি ঘোষণায় গত সোমবার থেকে মার্কেট বন্ধ থাকায় সিনেপ্লেক্স ও ব্লক বাস্টারও বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, শপিং মল খুললে আবারও সিনেমা হল খুলবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদকঠোর লকডাউনপ্রদর্শক সমিতিবিকল্পলকডাউনলিড বিনোদনসিনেপ্লেক্সসিনেমাসিনেমা হল
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির ‘প্রথম’ হ্যাটট্রিক, মেসিময় জয়ে শুরু বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার

জুন ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রস্তুত মৌলভীবাজার

জুন ১৭, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার

জুন ১৭, ২০২৬

মেসির রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ১৭, ২০২৬

এমবাপেই শুধু পারেন

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT