চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনে-জগতের পূর্ণিমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ১১, জুলাই ২০২০
বিনোদন
A A

নব্বই দশকে গ্ল্যামার নিয়ে ঢাকাই চলচ্চিত্রে যাদের আবির্ভাব, তাদের মধ্যে অন্যতম চিত্রনায়িকা পূর্ণিমা। সব চরিত্রে মানিয়ে যাওয়ার মতো গ্ল্যামারপূর্ণ নায়িকা সংকটের কালে যেন অমাবস্যার ঘোর অন্ধকার কাটিয়ে সিনে-জগতকে আলোকিত করলেন পূর্ণিমা।

১১ জুলাই এই চিত্রনায়িকার জন্মদিন। সংবাদ মাধ্যম থেকে শুরু করে ছোট ও বড় পর্দার তারকাশিল্পীরাও এদিনে সোশাল মিডিয়াতে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।

পুরো নাম দিলারা হানিফ পূর্ণিমা। সৌন্দর্য, অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে তিনি নিজেকে সেরার তালিকায় নিয়ে গিয়েছেন ক্যারিয়ার শুরুর খুব অল্প সময়েই। তার মিষ্টি চেহারা ও হাসিতে জয় করে নিয়েছেন লক্ষ হৃদয়।

পূর্ণিমার চলচ্চিত্র জগতে পথচলা শুরু হয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে। তখন তিনি ক্লাস নাইনে পড়তেন। এরপর নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, হৃদয়ের কথা, ধোঁকা, শিকারি, স্বামী স্ত্রীর যুদ্ধ, মেঘের পরে মেঘ, টাকা, শাস্তি, মনের সাথে যুদ্ধ, আকাশ ছোঁয়া ভালোবাসা, পরাণ যায় জ্বলিয়া রে, মায়ের জন্য পাগল, ওরা আমাকে ভাল হতে দিল না সহ উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা। প্রায় দুই যুগের অভিনয় ক্যারিয়ারে শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ছোট পর্দাতেও কাজ করেছেন। এমনকি এখনো ঈদ কিংবা উৎসব কেন্দ্রিক টেলিছবিতে তাকে দেখা যায়।

কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ (২০১০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও একাধিক বার মেরিল প্রথম আলো পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার পেয়েছেন।

২০০৭ সালে পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে তিনি বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিলে কন্যা সন্তানের মা হন। মেয়ে হওয়ার পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় চলচ্চিত্রে অনিয়মিত হয়ে যান পূর্ণিমা। কিছুদিন ব্যস্ত থাকার পর টিভি নাটক ও বিজ্ঞাপনে তাকে দেখা যায়।

Reneta

সর্বশেষ ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে নঈম ইমতিয়াজ নেয়ামুল এর সিনেমা ‘গাঙচিল’ এর শুটিংয়ে অংশ নিতে দেখা গেছে তাকে। নুজহাত ফিল্মস প্রযোজিত এই সিনেমাটিতে পূর্ণিমার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌসকে। ফেরদৌস-পূর্ণিমার ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন কলকাতার ঋতুপর্ণা সেন, আনিসুর রহমান মিলন, তারিক আনাম খান প্রমুখ।

‘গাঙচিল’ ছবিতে একজন সাংবাদিকের (সাগর) চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌসকে। আর পূর্ণিমা অভিনয় করবেন (মোহনা) এনজিও কর্মী হিসেবে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন, মারুফ রেহমান ও প্রিয় চট্টোপাধ্যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেলিফিল্মনাটকপূর্ণিমালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক ছেলে জুলাইয়ে শহীদ, আরেক ছেলের ক্যান্সার: মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনকে ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়তে চায় ড্যানফস

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্যাখ্যা দিল চীন

জুলাই ৭, ২০২৬

যশের ‘টক্সিক’ নিয়ে বিস্ফোরক মন্তব্য হুমা কুরেশীর!

জুলাই ৭, ২০২৬

২০০ কোটি ইউয়ানের নতুন মাইলফলকে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT