চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিদ্ধান্ত পরিবর্তনের কোন সম্ভাবনা নেই: মাশরাফি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

তার ফিরে আসা নিয়ে টাইগারপ্রেমীদের আকুল আবেদন। বিসিবিও চায় অধিনায়কত্ব ছাড়লেও টি-টুয়েন্টি খেলাটা চালিয়ে যাক মাশরাফি। কিন্তু ক্রিকেটের ছোট ফরম্যাটে এক রাত আগেই সাবেক হয়ে যাওয়া মাশরাফি নিজে ভাবছেন অন্যরকমই। টি-টুয়েন্টিতে ফিরে আসার কোন সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন ম্যাশ।

শ্রীলঙ্কায় স্মরণীয় সফর শেষে শুক্রবার সকালে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দরে বিসিবির পক্ষ থেকে ফুল দিয়ে দলের সদস্যদের স্বাগতম জানানো হয়। পরে সংবাদ মাধ্যমের সামনে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘মাশরাফি অধিনায়কত্ব ছেড়েছে। তবে তাকে টি-টুয়েন্টি দলে রাখা হবে।’

কিন্তু বিমানবন্দরে দাঁড়িয়েই নিজের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়ে গেলেন মাশরাফি। টি-টুয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে বলেছেন, ‘এই সিদ্ধান্ত পরিবর্তন করার কোন সম্ভাবনা নেই।’

Banglabid

এর আগে সকাল ১১.৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মাশরাফিদের বহনকারী বিমানটি। সেখানে বিসিবির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে তিন ফরম্যাটের সিরিজেই ড্র করে আসা দলকে স্বাগতম জানানো হয়।

বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগতম মাশরাফিদের

শ্রীলঙ্কায় দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টুয়েন্টির সিরিজ খেলেছে মুশফিক-মাশরাফির দল।

সুবিধাজনক অবস্থানে থেকেও প্রথম টেস্টে হারার পর সিরিজের দ্বিতীয় টেস্টটি জেতে বাংলাদেশ। এটি ছিল টাইগারদের শততম টেস্ট। তাতে ঐতিহাসিক জয় তুলে নেয় মুশফিক বাহিনী।

Reneta

পরে প্রথম ওয়ানডেতে জিতে সিরিজে এগিয়ে যায়। দ্বিতীয়টি বৃষ্টিতে ভেসে গেলে শেষ ম্যাচে হারতে হয়। তবে সিরিজ ড্র করা গেছে।

টি-টুয়েন্টি সিরিজের হেরে শুরু করে টাইগাররা। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে ৪৫ রানের জয়ে সিরিজ করে করে মাশরাফি বিন মুর্তজাকে বিদায়ী উপহার দিয়ে এই সিরিজেও ড্র করে। এই ম্যাচ দিয়েই টি-টুয়েন্টি ক্রিকেটকে বিদায় বলেছেন মাশরাফি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফি
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT