চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকদের করোনা সংক্রমণ তিনগুণ বেশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসে সিঙ্গাপুরের প্রায় অর্ধেক অভিবাসী শ্রমিক আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে একটি উন্নয়ন সংস্থা।

শ্রমিকদের নিয়ে কাজ করা সংস্থাটির বরাতে বিবিসি বলছে, করোনায় সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকের আক্রান্তের সংখ্যা তিনগুণ বেশি।

গত নয় মাসে কোভিড -১৯ এ আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫২ হাজার অভিবাসী শ্রমিক, যা কিনা ৪৭ শতাংশ। এছাড়াও অভিবাসী বাদে ৪ হাজার জনগণের করোনা পজেটিভ এসেছে।

সংশ্লিষ্টরা বলছেন, করোনাভাইরাস সংক্রমণের হার বেশি হওয়ার একটি কারণ অল্প জায়গায় অনেক বেশি শ্রমিকের বসবাস।

এছাড়া শ্রমিকরা সবসময় দলবদ্ধভাবে চলাফেরা করতে পছন্দ করেন, ফলে তাদের মধ্যে বেশ দ্রুত সংক্রমণ ছড়িয়েছে।

সিঙ্গাপুরের অবকাঠামো ও জাহাজ নির্মাণ খাতে কাজ করছেন ৩ লাখেরও বেশি শ্রমিক। তাদের ডরমেটরিতে একই কক্ষে গাদাগাদি করে থাকতে হয় অনেককে।

Reneta

দেশটিতে গত কয়েক মাস ধরে সাধারণ জনগণ এবং অভিবাসীদের সংক্রমণ প্রায় শূন্যের কোঠায় নেমেছে এবং কর্তৃপক্ষ সাধারণ জনগণের জন্য আরও বিধিনিষেধকে আরও সহজ করার ঘোষণা দিয়েছে।

সাধারণত দক্ষিণ এশিয়া থেকে স্বল্প বেতনের অভিবাসী শ্রমিক যারা মূলত নির্মাণ ও উৎপাদন খাতে সিঙ্গাপুরে কাজ করেন। বর্তমানে তারা চলাচলে এখনও নিষেধাজ্ঞার মুখোমুখি হন যা পরের বছর ধীরে ধীরে তুলে নেওয়া হবে।

দাতব্য সংস্থা ট্রান্সিয়েন্ট ওয়ার্কার্স কাউন্ট টু এর আলেক্স আউ বিবিসিকে বলেছেন, “সিঙ্গাপুরের জন্য প্রবাসী শ্রমিকদের বন্দীদের মতো আচরণ করার কোনও যৌক্তিকতা নেই। অনেককে আট মাস ধরে আটকে রাখা হয়েছে।”

এর আগে করোনার শুরুতে সিঙ্গাপুরে ডরমিটরিতে থাকা অভিবাসী শ্রমিকদের করোনাভাইরাস ঠেকাতে মাঠে নেমেছে দেশটির কর্তৃপক্ষ।

করোনার প্রকোপ দেখা দিলে দেশটির কর্তৃপক্ষ এসব ডরমিটরিগুলো সিল করে দেয়। সেখানে ব্যাপকভাবে পরীক্ষা চালানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসসিঙ্গাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT