চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাহর বিশ্বকাপই শেষ করে দিলেন রামোস?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৪ পূর্বাহ্ণ ২৭, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচের ৩০ মিনিট। মাঠের লড়াই জমেছে ততক্ষণে। সেসময় মোহামেদ সালাহকে এমনভাবে ফেলে দিলেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস যে, লিভারপুল তারকা উঠে দাঁড়িয়েই বুঝে গেলেন আর খেলা হচ্ছে না তার। পরে কাঁধের চোটে কাঁদতে কাঁদতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল তো ছেড়েছেনই, শঙ্কা জেগেছে মিশরীয় ফরোয়ার্ডের বিশ্বকাপে খেলা নিয়েও!

শনিবার কিয়েভের ফাইনালে ট্যাকল করার সময় সালাহকে অনেকটা জোরেই মাটিতে আছড়ে ফেলেন রামোস। পড়েই কাতরাচ্ছিলেন, উঠে চোটটা আরও ভালোভাবে বুঝে গেলেন সালাহ। ফিজিওর সাহায্যে কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা চলল। মাঠেও ফিরেছিলেন খানিক পর। পরক্ষণেই আবার ডেকে পাঠান ফিজিওকে। চোখের জলে বুঝিয়ে দিলেন আর খেলতে পারবেন না।

তবে এমন ট্যাকল করার পরও পার পেয়ে গেছেন রামোস। কোনো প্রকার কার্ডও তাকে দেখাননি রেফারি।

রামোসের এমন ফাউলের পর ঝড় উঠেছে টুইটার-ফেসবুকে। ডেইলি মিররের ক্রীড়া সাংবাদিক ডেভিড মাডক সরাসরি আসামির কাঠগড়ায় তুলেছেন রিয়াল অধিনায়ককে। তার দাবি- জেনেশুনে ইচ্ছে করেই একটি দল-দেশের স্বপ্ন নষ্ট করে দিয়েছেন রামোস।

‘বিশ্বাস করুন, রামোসের মতো খেলোয়াড়ের কাছ থেকে এমন জঘন্য বিষয় কখনোই আশা করিনি। সে ভয়ঙ্কর, উন্মাদের মতো এক ফাউলে সালাহর রাতটাই ধ্বংস করে দিয়েছে, খুব সম্ভবত তার বিশ্বকাপটাও। বিশ্বাস করুন, তাকে দেখেই বোঝা গেছে; কী করছিল। ঠাণ্ডা মাথায় ইচ্ছে করেই হাত দিয়ে চেপে সালাহর কাঁধ মাটিতে ফেলেছে। এটা লাল কার্ডেরও বড় অপরাধ।’

চোট কতটা গুরুতর সেটা এখন পর্যন্ত বোঝা না গেলেও সালাহর কাঁধের হাড় সরে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। লিভারপুল দলের চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণের সূত্র ধরেই বলা হচ্ছে সালাহর বিশ্বকাপ হয়ত শেষই!

Reneta

২৮ বছর পর মিশরকে বিশ্বকাপের মূলপর্বে তুলেছিলেন সালাহ। তার কাঁধেই ছিল অধিনায়কের ভার। এখন সেই অধিনায়কের কাঁধই হতে পারে মিশরের ফুটবল ভক্তের সম্ভাব্য দুঃখের কারণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহামেদ সালাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ভবনে বিমান বিধ্বস্তের ঘটনা এখনও রহস্য, নীরব চীনা কর্তৃপক্ষ

জুলাই ১, ২০২৬

যে খাত থেকে বিলিয়ন ডলারের বেশি আয় ট্রাম্পের

জুলাই ১, ২০২৬

চালু হলো বাংলা কিউআর, এক কোডেই সব ডিজিটাল লেনদেন

জুলাই ১, ২০২৬

হবিগঞ্জে লটকন ও মিশ্র ফলবাগান করে সফলতা

জুলাই ১, ২০২৬

জনগণের ন্যায়বিচার নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT