চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাহ উদ্দিনের জামিন মঞ্জুর

চকোর মালিথাচকোর মালিথা
১১:৫৯ পূর্বাহ্ণ ০৫, জুন ২০১৫
রাজনীতি
A A

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেছে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের আদালত।

সালাহ উদ্দিনের পক্ষে ফের জামিনের আবেদন করা হলে শুনানি শেষে শুক্রবার বিকেলে জামিন মঞ্জুর করেন বিচারক। সালাহ উদ্দিনকে প্রতি সপ্তাহে আদালতে হাজিরা এবং শিলং না ছাড়ার শর্তে জামিন দেয়া হয়েছে বলে চ্যানেল আইকে জানিয়েছেন সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।

গত ২২ মে সালাহ উদ্দিনের উন্নত চিকিৎসার জন্য তার পক্ষে জামিন আবেদন করেছিলেন তার স্ত্রী হাসিনা আহমেদ। ইন্টারপোলের রেড নোটিস আছে জানিয়ে ওই আবেদন না-মঞ্জুর করেছিলো শিলং আদালত।

গত ১০ মার্চ ঢাকার উত্তরা থেকে নিখোঁজের ৬৩ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে খোঁজ মেলে সালাহ উদ্দিনের। মানসিক হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে বর্তমানে তিনি পুলিশের হেফাজতে শিলংয়ের নেগ্রিমস হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শিলংয়ে গ্রেপ্তার হওয়ার পর ২৬ মে সালাহ উদ্দিনকে প্রথম আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠান। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করায় ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী সালাহ উদ্দিনকে গ্রেপ্তার দেখায় মেঘালয় পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সালাহ উদ্দিন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকায় শুরু আমেরিকা সপ্তাহ ২০২৬

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ার্ক পারমিট সংশোধনের সময়সীমা বাড়িয়েছে সৌদি আরব

জুন ৩০, ২০২৬

দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রের গানে ইমরান-ন্যান্সি

জুন ৩০, ২০২৬

জাপানের খেলোয়াড়কে ‘অসম্মান’ করেছেন ব্রাজিলের কুনহা

জুন ৩০, ২০২৬

বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি সমর্থন করে না সরকার: শিক্ষামন্ত্রী

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT