চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের আঁকা ছবি দেখতে পারবেন ভক্তরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২২
বিনোদন
A A

অভিনয়ের পাশাপাশি সালমান খান যে দারুণ আঁকতে পারেন সেকথা সবার জানা। সালমানের আঁকা ছবি নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে একক চিত্র প্রদর্শনীর। বেঙ্গালুরুর জি গ্যালারিতে ১১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

সালমানের এই একক শো-টির নাম দেওয়া হয়েছে ‘মাদারহুড: মাদার তেরেসার প্রতি একটি শৈল্পিক শ্রদ্ধার্ঘ্য’। প্রদর্শনীতে মোট তিনটি ছবি থাকবে। এর মধ্যে দুটি বড় ছবি সালমান সম্প্রতি এঁকেছেন।

শুক্রবার থেকেই অবশ্য অনলাইনে গুগল আর্টস অ্যান্ড কালচারে দর্শকরা দুটি ছবি দেখতে পারবেন। তার মাঝে একটির নাম ‘বেগিং ফর পিস’ এবং আরেকটি ‘স্টিল ইন হোপ অব কমপ্যাশন।’

প্রদর্শনী প্রসঙ্গে সালমান বলেন, ‘আমি আমার সিনেমার মাধ্যমে গল্প বলতে চাই। গানের মাধ্যমে বলতে চাই। সংলাপের মাধ্যমে বলতে চাই। মাঝে মাঝে, রঙতুলিতে খালি ক্যানভাস রাঙিয়েও নিজেকে প্রকাশ করতে চাই।

বর্তমানে সালমান ব্যস্ত আছেন ‘টাইগার থ্রি’র শুটিং নিয়ে। ছবির শেষ অংশের শুটিং চলছে। মনিষ শর্মা পরিচালিত সিনেমাটিতে অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। এছাড়াও খলনায়কের ভূমিকায় দেখা যাবে বলিউডের আরেক অভিনেতা ইমরান হাসমিকে। সালমানের বিপরীতে থাকছেন ক্যাটরিনা। ২০২৩ সালের ২১ এপ্রিল মুক্তি পাবে এই ছবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিত্রকরচিত্রশিল্পীবলিউডমাদার তেরেসাসালমানসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘বিশেষ বৃত্তি’র অর্থ প্রদান শুরু

জুন ১১, ২০২৬

চ্যানেল আই বিশ্বকাপ টিমের চ্যাম্পিয়ন স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনা কোথায়?

জুন ১১, ২০২৬

বিশ্বকাপের ৯৬ বছরে প্রথমবার, যে কীর্তি তিন ফুটবল মহাতারকার

জুন ১১, ২০২৬

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

জুন ১১, ২০২৬

১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT