২৭ ডিসেম্বর সালমান খান এর জন্মদিন। এবছর তার বয়স হবে ৫৩। বরাবরের মতোই জন্মদিনটা বিশেষ ভাবে উদযাপন করবেন এই তারকা।
বলিউড তারকাদের জন্য জন্মদিন মানেই পরিবারের সঙ্গে কাটানোর মতো একটু অবসর। আর তাই সালমানও জন্মদিন উদযাপন করবেন পরিবারের সঙ্গে। তবে মুম্বাইয়ের কোনো বিলাসবহুল হোটেলে নয়, নিজের পানভেল এর ফার্ম হাউজে জন্মদিন পালন করবেন সালমান। শুধু তাই নয়, জানা গেছে একদিন আগে থেকে জন্মদিন উদযাপন করা শুরু হবে। আর এই উদযাপন শেষ হবে জন্মদিনের শেষ প্রহরে। সালমানের কাছের বন্ধুরাও উপস্থিত থাকবেন জন্মদিনের পার্টিতে।
জন্মদিন এর পার্টি শেষ করে সালমান ফিরে যাবেন তার নতুন ছবি ‘ভারত’ এর শুটিং এ। আলী আব্বাস জাফর পরিচালিত এই ছবিটি কোরিয়ান ‘ওডে টু মাই ফাদার’ চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত। সালমান খান ছাড়াও সিনেমাতে অভিনয় করছেন-জ্যাকি শ্রফ, টাবু, ক্যাটরিনা কাইফ, বরুণ ধাওয়ান, সুনীল গ্রোভার, দিশা পাটানি প্রমুখ। আগামী বছর ঈদে মুক্তি পাওয়ার কথা ছবিটি। পিঙ্ক ভিলা







