চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার্টিফায়েড কপি আদালত দেবেন, সরকার নয়: খাদ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন: খালেদা জিয়ার মামলার রায়ের সার্টিফায়েড কপি তারা অবশ্যই পাবেন। তবে সেটা আদালত ভালো জানেন কবে পাবেন, সরকারের এক্ষেত্রে কিছুই করার নাই।

তিনি বলেন: জেলা প্রশাসকের কার্যালয়ে উশৃঙ্খলতার মাধ্যমে বিএনপি তাদের সন্ত্রাসী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এ ধরনের ধরণের উচ্ছৃঙ্খল, সন্ত্রাসী কর্মকাণ্ড আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ্য করবে না।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সেমিনার হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এসময় নিজের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী ব‌লেন: বিএনপি তাদের শান্তিপূর্ণ কর্মসূচির নমুনা আজ জেলা প্রশাসকের কার্যালয়ে দেখিয়েছেন। তারা যে উচ্ছৃঙ্খল, সন্ত্রাসী, সে চরিত্রের বহিঃপ্রকাশ তা তারা ঘটিয়েছে। তবে একটা জিনিস কোন ধরণের উচ্ছৃঙ্খল, সন্ত্রাসী কর্মকাণ্ড আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ্য করবে না।

বিএন‌পি‌র উ‌দ্দেশে তিনি ব‌লেন: আপনা‌দের অন্তিম ঘণ্টা বাজাতে না চাইলে নির্বাচনে আসুন। বিএনপি খালেদাকে নিয়ে নির্বাচনে আসবে নাকি ছাড়া আসবে সেটা তাদের সিদ্ধান্ত।

খাদ্যমন্ত্রী বলেন: খালেদা জিয়ার রায়কে ঘিরে বিএনপি বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তারা নির্বাচনের আগে বিশেষ পরিস্থিতি সৃষ্টি করতে এই মামলা এভাবে এ পর্যন্ত চালিয়ে এনেছে। তারা খালেদা জিয়ার ডিভিশনের ক্ষেত্রেও একই কাজ করেছে।

Reneta

‘তারা দুইদিন পর সময় নষ্ট করে আবেদন করেছে। সার্টিফায়েড কপি তারা অবশ্যই পাবেন। তবে সেটা আদালত ভালো জানেন কবে পাবেন। সরকারের এক্ষেত্রে কিছুই করার নাই। বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি পারবেন না এটা নির্বাচন কমিশন জানেন। আর নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। এর কোন ব্যত্যয় ঘটবে না। সুযোগও নেই’, বলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম।

আলোচনা সভায় উপস্থিত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন: আজ বাংলাদেশে যারা অপশক্তির দ্বারা জ্বালাও পোড়াও করে ক্ষমতায় আসতে চায়, তাদের অপচেষ্টা অব্যাহত আছে। তবে এক্ষেত্রে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।

আয়োজক সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্ত রঞ্জন দাশের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাডভোকেট কামরুল ইসলামখাদ্যমন্ত্রীনির্বাচনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশেই মেধা ধরে রেখে উন্নয়ন এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

মে ১২, ২০২৬

গাভাস্কার-পন্টিং ও ওয়ার্নারের রেকর্ডে নাম লেখানো হল না শান্তর

মে ১২, ২০২৬

টানা ৮৪ দিন হবে না রাত, ২৪ ঘণ্টাই আকাশে থাকবে সূর্য!

মে ১২, ২০২৬

স্টারমারের পদত্যাগের দাবিতে সরব ব্রিটিশ মন্ত্রীরা

মে ১২, ২০২৬
ফাইল ছবি

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT