চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যা পরিস্থিতির অবনতি, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৭
জনপদ
A A

টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যার পানিতে ডুবে মারা গেছে দুই শিশু। পাহাড় ধসের আশঙ্কায় সতর্কতা জারি করে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেয়া হচ্ছে। কুড়িগ্রামে নতুন করে বন্যা দেখা দিয়েছে। তিন সপ্তাহ ধরে বন্যার পানিতে আটকে দুর্ভোগ পোহাচ্ছে সিলেট ও মৌলভীবাজারের লাখো মানুষ।

কক্সবাজার: পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ঢলের পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পাহাড় ধসের আশঙ্কায় জারি করা সর্তকতা বলবৎ রয়েছে। সরিয়ে নেয়া হয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী ৩’শ মানুষকে। সতর্ক করে চলছে মাইকিং।

বুধবার রাতে পাহাড় ধসে এক শিশুর মৃত্যু হয়। আর বানের পানিতে ভেসে নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। চকোরিয়া, পেকুয়া, রামু ও কক্সবাজার সদরের শতাধিক গ্রামের ৩ লাখের বেশি মানুষ এখনো পানিবন্দি। মাতামুহুরী ও বাকঁখালী নদীর পানি বিপদ সামীর উপর দিয়ে বইছে। পানিতে ডুবে গেছে অভ্যন্তরীণ সড়ক। ভেঙ্গে গেছে বেড়িবাঁধসহ বেশিরভাগ গ্রামীণ সড়ক ও কালভার্ট।

সিলেট: সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সুরমা-কুশিয়ারা নদীর পানি কিছুটা কমলেও বিপদসীমার উপরে বইছে। ত্রাণ যেটুকু মিলছে তা প্রয়োজনের তুলনায় কম বলে দুর্গতদের অভিযোগ। কয়েকটি উপজেলার সাথে জেলা শহরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

মৌলভীবাজার: টানা তিন সপ্তাহ ধরে বন্যা পরিস্থিতির কারণে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে । তবে, কুশিয়ারা নদীর পানি বিপদ সীমা থেকে কমতে শুরু করেছে। খাবার, পানি ও আশ্রয়ের জন্য বন্যা কবলিত মানুষ আশ্রয়কেন্দ্রগুলোতে ভিড় করছে।

কুড়িগ্রাম:  কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলাসহ সবকটি নদ-নদীর পানি বেড়ে নিন্মাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক গ্রামের মানুষ। বন্যাকবলিত এলাকায় বাড়ছে পানি বাহিত নানা রোগ।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও  রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জুলাই ৩, ২০২৬

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT