মেহেরপুরে হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে দশ দিনের বৃক্ষমেলা। এবার মেলায় শিক্ষার্থীদের উপস্থিতি বেশি ছিল। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে সচেতনতা বাড়ায় মেলায় চারা বিক্রি হয়েছে বেশি। অন্তত ১০ লাখ চারা বিক্রি হয়েছে বলে জানান নার্সারি মালিকরা।
এদিকে, ফেনীতে চলছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়। শহিদ জহির রায়হান মিলনায়তনে মেলায় ২৬টি স্টল বসেছে।
ভোলায়ও চলছে সাতদিনের বৃক্ষমেলা। সরকারি স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক।
চুয়াডাঙ্গায় শিল্পকলা চত্বরে পাঁচ দিনের বৃক্ষমেলা চলছে। মেলায় সরকারি প্রতিষ্ঠানসহ মোট ১৫টি স্টল রয়েছে।
ঝালকাঠির নলছিটিতে তিনদিনের ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মেলায় ভিয়েতনামের খাটো জাতের নারিকেল চারা প্রদর্শন করা হয়।
ঝিনাইদহে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার শেষ দিন। এ উপলক্ষে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। মেলায় ৪৪টি স্টল রয়েছে।
কুষ্টিয়ায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহাবুবউল আলম হানিফ। এসময় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করা হয়।
নওগাঁয়ও চলছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। নওজোয়ান মাঠে মেলা উদ্বোধন করেন সংসদ সদস্য মোঃ আব্দুল মালেক।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








