চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সামাজিক মাধ্যমগুলো জঙ্গিরা ব্যবহার করতে পারবে না’

পান্থ রহমানপান্থ রহমান
৭:২৯ পূর্বাহ্ণ ০৯, নভেম্বর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যাতে জঙ্গি বা অপরাধীরা ব্যবহার করতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, বিটিআরসি জানিয়েছে, সামাজিক সাইটগুলো অপরাধীমুক্ত করার কাজ চলছে। দায়িত্ব নেওয়ার সপ্তাহ দু’য়েকের মধ্যেই টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক-এর সদস্যদের সঙ্গে বিটিআরসি’র নতুন চেয়ারম্যান ডক্টর শাহ্জাহান মাহমুদের বৈঠক।

কথা হলো টেলিকম সেবা খাতের আদ্যোপান্ত নিয়ে। অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দিলেন নতুন চেয়ারম্যান। কথা উঠলো টেলিকম খাতে থাকা বকেয়া নিয়ে। জানা গেলো, দুই সরকারি প্রতিষ্ঠান টেলিটক আর বিটিসিএল-এর কাছেই পাওনা সবচে বেশি।

বিটিআরসি চেয়ারম্যান ডক্টর শাহ্জাহান মাহমুদ বলেন, সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সঙ্গে আমরা গুরুত্বের সঙ্গে দেখব জনগণ যেনো টেলিকমিউনিকেশনের প্রকৃত সেবা পায়। আমার ইচ্ছা লিগাল ব্যাপার গুলোতে সিদ্ধান্ত নেব। তারপর যদি সলিউশন না হয়, টাকা পয়সা যদি আনতে না পারি তখন পলিটিক্যালি ব্যাপারটাকে আমি নিয়ে যাব। এরপর তারাই সিদ্ধান্ত নেবে কি করবে।

জঙ্গিরা যে ফেসবুকের মতো সাইটগুলো তাদের প্রচারণার কাজে ব্যবহার করছে সে বিষয়েও প্রশ্ন ছিলো সাংবাদিকদের।

বিটিআরসি সচিব সারওয়ার আলম বলেন, শুধুমাত্র ফেসবুক নয় যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জঙ্গিরা যেন ব্যবহার করতে না পারে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে। এই চুক্তি বাস্তবায়ন হলেই সামাজিক যোগাযোগ মাধ্যম সাইবার অপরাধীরা ব্যবহার করতে পারবে না।

Reneta

যে কোন মূল্যে অবৈধ ভিওআইপি বন্ধ করাসহ মোবাইল সেবার মান নিশ্চিত করতে ‘মাস্টার প্ল্যান’ হাতে নেওয়ার কথাও জানান নতুন চেয়ারম্যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিটিআরসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংস্কারের প্রথম বড় সুযোগ ২০২৬-২৭ বাজেট: সিপিডি

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি, মারা গেছেন ৪৯ জন

জুন ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যরাতে চুরি হয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT