চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাব্বির-সাইফউদ্দিনের ১০১ রানের জুটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৮ পূর্বাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

৬১ রানে ৫ উইকেট হারানোর পর বড় জুটির দেখা পেয়েছে বাংলাদেশ। সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাটে ভদ্রস্থ হয়েছে বাংলাদেশের স্কোর।

সাব্বির ফিফটি পেরিয়ে অপরাজিত থাকলেও সাইফউদ্দিন আউট হয়েছেন ৪৪ রান করে। ট্রেন্ট বোল্টের বলে গাপটিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এ বাঁহাতি। তার বিদায়ে ভাঙে ১০১ রানের ষষ্ঠ উইকেট জুটি।

বর্তমান স্কোর: ১৯৪/৭ (৩৮.৩ ওভার)

Banglabid

৩৩১ রানের লক্ষ্যে ব্যাটিং নেমে নিউজিল্যান্ড পেসারদের গতির সঙ্গে সুইংয়ের বৈচিত্র্য বুঝতে হিমশিম খায় বাংলাদেশের টপ অর্ডার। ডানেডিনে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে ব্যাটিংয়ে নামা সফরকারী দল ৪০ রান তুলতেই হারিয়ে ফেলে ৪ উইকেট। কিউই পেসার টিম সাউদি তার প্রথম ২ ওভারেই সাজঘরে পাঠিয়ে দেন তামিম ইকবাল (০), সৌম্য সরকার (০) ও লিটন দাসকে (১)।

২ রান তুলতে তিন উইকেট হারানোর পর মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ মিলে ধ্বংসস্তুপ থেকে দলকে উদ্ধারের চেষ্টা চালান। খানিকটা থিতু হয়ে মুশফিক সাজঘরে ফিরে যান। চতুর্থ উইকেট জুটিতে আসে ৩৮ রান।

ট্রেন্ট বোল্টের বলে কলিন মুনরোর হাতে ক্যাচ তুলে দেয়ার আগে পাঁজরের চোট নিয়ে খেলা মুশফিক করেন ১৭ রান। ২৭ বলের ইনিংসে ছিল ৩টি চারের মার।

Reneta

সাব্বিরের সঙ্গে মাহমুদউল্লাহর পঞ্চম জুটিটি ২১ রানের। কলিন গ্র্যান্ডহোমের বলে মুনরোর হাতেই ক্যাচ দিয়ে আউট হয়েছেন মাহমুদউল্লাহ। ৩৬ বলে একটি করে চার ও ছক্কায় করেন ১৬ রান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান তোলে নিউজিল্যান্ড। বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান সর্বোচ্চ দুটি উইকেট নিলেও ছিলেন বেশ খরুচে। ১০ ওভারে দিয়েছেন ৯৩ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মিশন ডিডিএলজে’তে পাবেন শাহরুখের সিনেমার অনুপ্রেরণা’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ওমরাহ ভিসা বিষয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ভর্তি বাড়ছে হাসপাতালে

আগস্ট ১৬, ২০২৬

গ্রামীণফোন নেটওয়ার্কে প্রতিদিন দেখা হচ্ছে ৪০ বছরের সমপরিমাণ ভিডিও

আগস্ট ১৬, ২০২৬

মৎস্য চাষ ও আহরণে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT