তথ্য গোপনের অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার এস.এম. আব্দুল কাদের।
রোববার সকাল ১০টা থেকে যাচাই-বাছাই চলাকালে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
এর আগে রাজশাহীর ৬টি সংসদীয় আসনে মোট ৫৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাই শেষে রাজশাহী-১ আসনে ৮ জন, রাজশাহী-২ আসনে ২ জন, রাজশাহী-৩ আসনে ৫ জন, রাজশাহী-৪ আসনে ২ জনসহ ১৭ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
এদিকে, রাজশাহী-৫ আসন ও রাজশাহী-৬ আসনের প্রার্থীতা যাচাই-বাছায়ের কাজ শেষ হবে বিকেল ৫টায়।
রাজশাহীর ৬টি সংসদীয় আসনে আওয়ামী লীগ, ১৪ দল, বিএনপি, জাতীয় পাটি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন।
২৮ নভেম্বর মনোনয়নপত্র জামাদানের শেষ দিনে মোট ৫৩ জন প্রার্থী তাদের মনোনয়রপত্র জমা দেন।







