চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সানগিন দখল করে পতাকা উড়ালো তালেবানরা

প্রণয় পলিকার্প রোজারিও প্রণয় পলিকার্প রোজারিও
৬:৪৪ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের গুরুত্বপূর্ণ শহর সানগিন দখল করে নিয়েছে তালবান জঙ্গিরা। যদিও আফগান সরকারের দাবি এখনো শহরের অনেক জায়গায় তালেবানদের সঙ্গে যুদ্ধ করছে সরকারি বাহিনী। এদিকে ইরাকি শহর রামাদি থেকে জঙ্গি গোষ্ঠী আইএসকে হটাতে অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী।

পাকিস্তান সীমান্তবর্তী হেলমান্দ প্রদেশের সানগিন শহরের দখল নিতে ভারী অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায় তালেবানরা। শহরের অধিবাসীরা প্রাণ বাঁচাতে ছোটে আশপাশের জেলাগুলোতে। ব্যাপক সংঘর্ষের পর শহরের সব গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও পুলিশ স্টেশনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান জঙ্গিরা।

জেলা গভর্নর হাজি সুলিমান শাহকে তার অফিস থেকে উদ্ধার করে বিমান যোগে কাবুলে আনা হয়েছে। তালেবানের দাবি তারা শহরটি দখলে নিয়ে সব ভবনে তাদের পতাকা উড়িয়েছে।

যদিও আফগান প্রতিরক্ষা মন্ত্রী মাসুম স্তানিকজাই জানিয়েছেন, শহরটিতে সরকারি বাহিনী এখনো তালেবানদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। শহরটির দখল ফিরে পেতে আরো সৈন্য পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

হেলমান্দ প্রদেশের সানগিন শহরটি আফিম চাষ হয়। আর পাকিস্তান সীমান্তবর্তী হওয়ায় তালেবানদের কাছে শহরটি গুরুত্বপূর্ণ।

এদিকে ইরাকের রামাদি শহর আইএসমুক্ত অভিযান চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। স্থল হামলার পাশিপাশি বিমান হামলা চালিয়ে অল্প সময়ের মধ্যেই শহরটি আইএসমুক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছে ইরাক সরকার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তালেবান
শেয়ারTweetPin

সর্বশেষ

আধুনিক সেনাবাহিনী গড়তে যা বললেন প্রধানমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

দুর্ঘটনায় ন্যু ক্যাম্পে একজনের মৃত্যু

জুলাই ২৬, ২০২৬

সদ্যবিদায়ী রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনার দাবি আমলে নেওয়ার মতো নয়

জুলাই ২৬, ২০২৬

পরিত্যক্ত ভবনে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জুলাই ২৬, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

দেশের চা শিল্পের বিকাশে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT