চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাধারণ বাংলাদেশী তরুণের ভয়ঙ্কর জঙ্গি হয়ে উঠার গল্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

জঙ্গি সংগঠন আইএসের কাছে তো বটেই, সব বাঙালির মুখেও এখন আলোচিত এক নাম আবু জন্দাল আল বাঙালি। দেশের মায়া ত্যাগ করে বিদেশে গিয়ে জঙ্গিবাহিনীতে যোগ দিয়ে বেঘোরে প্রাণ হারান এই তরুণ। সাধারণ এক তরুণ হঠাৎ করেই হয়ে উঠেন ভয়ঙ্কর জঙ্গি।

আবু জন্দাল আল বাঙ্গালির জন্ম ঢাকায়। বাংলাদেশি সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত সমৃদ্ধশালী এক পরিবারে তার বেড়ে উঠা। ২০০৯ সালের বিডিআর বিদ্রোহে প্রাণ হারান জন্দালের সেনা কর্মকর্তা বাবা। 

এরপর থেকেই এক জঙ্গি হয়ে উঠার পরিকল্পনা ছিলো জন্দালের মধ্যে। চলে যেতে চেয়েছিলো দেশের বাইরে, মধ্যপ্রাচ্যে। ভেবেছিলো, কলেজ থেকে একটি কনফারেন্সে যোগ দেওয়ার কথা বলে কনফার্মেশন লেটার নিবে সে। তারপরই মধ্যপ্রাচ্যে উড়াল। কিন্তু এরই মধ্যে নিজের পড়াশোনাও বাদ দিয়ে দিয়েছিলো জন্দাল। তাই সেটা হবে না বলেই ধরে নিয়েছিলো। 

Banglabid

কিন্তু জঙ্গিবাদের নেশা এমন করে তার মনে চেপেছিলো যে অবশেষে সেটা যোগারও করে সে। স্ট্যাম্প ও রেফারেন্স লেটারে নকল সিগনেচার দিয়ে সেই কনফার্মেশন লেটার নিয়ে নেয় জন্দাল। এরপর মধ্যপ্রাচ্যে উড়াল।

জন্দাল কোনো কনফারেন্সে যোগ দিতে মধ্যপ্রাচ্যে যায়নি- এটা জানার পর তার মামা খুব চেষ্টা করেন তাকে ফিরিয়ে আনার। ডিজিএফআইয়ের সঙ্গে সম্পৃক্ত জন্দালের মামা কোনো চেষ্টায় বাকি রাখেন না, কিন্তু ব্যর্থ হন।  

দেশে আইএসের মূল বিচরণক্ষেত্র বানানোর ইচ্ছা ছিলো জন্দালের। সঙ্গে দেশকে বানাতে চেয়েছিলো কবরস্থান। সেই প্রচেষ্টাতেই শহুরে জীবন থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলে জন্দাল। মধ্যপ্রাচ্যে গিয়ে জন্দাল সন্ত্রাসবাদের ট্রেনিংও নেয়। ছোট ছোট অপারেশন শেষে বড় অপারেশনও করে সে।

Reneta

অবশেষে একটি অপারেশনে গিয়ে গুলিবিদ্ধ হন জন্দাল। এরপরে জঙ্গিদের কাছেই প্রাথমিক চিকিৎসা পেলেও, অতিরিক্ত রক্তক্ষরণে অবশেষে প্রাণ হারায় এই বাংলাদেশী জঙ্গি।

আইএস মুখপাত্র সাময়িকী ‘দাবিক’এর ১৪তম সংস্করণে গতকাল (১৩ এপ্রিল) এসব তথ্য প্রকাশিত হয়েছে। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএস
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT