চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদা চুলের রহস্য!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৮
বিনোদন
A A
ঋষি কাপুর

কদিন আগেই গুজব রটেছিল যে ঋষি কাপুর ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। গুজব অনেকে বিশ্বাসও করেছেন। আর তার কারণ হলো সম্প্রতি বেশ কিছু ছবি এবং ভিডিও প্রকাশ পেয়েছে যেগুলোতে তার সব চুল সাদা।

চিকিৎসার জন্য নিউইয়র্ক যাওয়ার আগে সামাজিক মাধ্যমে ভক্তদের জানিয়েই গিয়েছিলেন ঋষি কাপুর। তবে সেটা যে ক্যান্সারের চিকিৎসা নয়, সেটা নিশ্চিত করেছেন রণবীর কাপুর। যে নিয়মিত চেকআপের জন্য নিউইয়র্কে আছেন ঋষি কাপুর।

তাহলে হঠাৎ করেই তার বুড়িয়ে যাওয়ার কারণ কী? এ নিয়ে প্রশ্ন থেকেই গেছে ভক্তদের মনে। ভক্তদের প্রশ্নের জবাব দিলেন ঋষি কাপুর নিজেই। জানালেন তার সাদা চুলের রহস্য সম্পর্কে।

Banglabid

সামাজিক মাধ্যম টুইটারে ঋষি কাপুর জানিয়েছেন, তার সাদা চুলের নতুন এই লুক আসলে একটি সিনেমার চরিত্রের জন্য। হিতেশ ভাটিয়ার নতুন একটি ছবির প্রয়োজনে সব চুল সাদা করেছেন তিনি। ছবির নাম এখনও ঠিক হয়নি।

হেয়ার স্যালুন এর একটি ছবি দিয়ে ঋষি কাপুর লিখেছেন, ‘একরাতের মধ্যে সব চুল সাদা হয়ে যাওয়া নিয়ে অনেকের অনেক ভুল ধারণা হয়েছে। হানি ত্রেহান এবং সনি পিকচার্স প্রযোজিত এবং হিতেশ ভাটিয়া পরিচালিত একটি ছবির চরিত্রের প্রয়োজনে আওয়ান কনট্রাকটর আমার চুলে সাদা রঙ করেছেন।’ তিনি জানিয়ে দিয়েছেন এইটাই ছবির ফাইনাল লুক। তার চরিত্রের নাম ‘শর্মা জি।’ শুটিং শেষ হলেই তিনি আগের চুলের রঙ ফিরিয়ে আনবেন বলে জানিয়েছেন।

হিন্দুস্তান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋষি কাপুরচ্যানেল আই অনলাইনসাদা চুল
শেয়ারTweetPin

সর্বশেষ

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

আগস্ট ১৩, ২০২৬

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬

গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি, সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩

আগস্ট ১৩, ২০২৬

পাঁচ মাস পর দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা

আগস্ট ১৩, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT