চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত মাস পর ৭ রানের অপেক্ষা

নাজিম আল শমষেরনাজিম আল শমষের
১২:৩২ পূর্বাহ্ণ ১৩, মে ২০১৭
স্পোর্টস
A A

তার ফর্ম নিয়ে প্রশ্ন জোরদার। শ্রীলঙ্কা সফরে টেস্ট দল থেকে বাদ পড়েছেন। সফরের মাঝ পথে দেশে ফিরে আসা না-আসা নাটক-আলোচনা নিয়েও সরগরম ছিল ক্রিকেটাঙ্গন। দলে শক্তপোক্ত জায়গাটা যখন নড়বড়ে, মাহমুদউল্লাহ নীরবে নিভৃতেই সব সয়ে গেছেন। হয়তো ব্যাটেই সব সমালোচনার জবাব দেয়ার প্রতিজ্ঞা করেছিলেন। দলের বিপদের মুখে হাল ধরে শুক্রবার সেই জবাবটাই কি দিচ্ছিলেন এই অলরাউন্ডার?

মাহমুদউল্লাহ হয়তো মুখে কিছু বলবেন না এবারও, সঙ্গে ৭ রানের অপেক্ষাটা তাকে পোড়াচ্ছে কিনা সেটি জানারও যে উপায় নেই। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে আর সাতটা রান করার সুযোগ পেলে কাঁধ থেকে বোঝার ভার খানিকটা নিশ্চয় নেমে যেত তার। সাত রানের জন্যই যে ৭ মাস পর একটা ওয়ানডে ফিফটি হয়নি। অপেক্ষাটা দীর্ঘই হয়েছে।

দলের বিপদে প্রতিরোধ গড়ে একটা ফিফটি তুলে সমালোচকদের মুখ বন্ধ করার সব বন্দোবস্তই সেরে ফেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু বেরসিক বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়াল। পরে ম্যাচটাই পরিত্যক্ত। কাঙ্ক্ষিত অর্ধশতক না পাওয়ার দিনে ৪৩ রানে অপরাজিত থাকতে হল মেলাহাইডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে।

স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ক্রিজে যখন এলেন, তখন ৭০ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে ধুঁকছে টাইগাররা। মাহমুদউল্লাহ আসলেন, ধীরে ধীরে ইনিংস গড়লেন। তামিম ইকবালকে সঙ্গ দিয়ে দলকে টেনে তুললেন। গড়লেন ৮৭ রানের জুটি। তাতে ৫৬ বলে ৪ চার এবং এক ছয়ে সাজালেন ইনিংসটি। আরও একবার প্রমাণ দিলেন ‘ফর্ম নয়, ক্লাসটাই আসল’।

দারুণ ইনিংসটির আগে মাহমুদউল্লাহ ছয় ম্যাচ খেলে পাঁচ ইনিংসে তুলেছেন যথাক্রমে  ৬, ০, ১, ১৩* এবং ৭ রান করে। দুই অংকের ঘর ছুঁয়েছেন মাত্র একবার। সাত মাস আগে সর্বশেষ ওয়ানডে অর্ধশতকটি ছিল তার, ৭৫ রানের। গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে। পরে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা সফরে ছিলেন সুপারফ্লপ।

ফর্ম নিয়ে প্রশ্নের মুখেই ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ খেলেছেন। আবাহনীর হয়ে চার ম্যাচে হাঁকিয়েছেন তিনটি অর্ধশতক। আরেক ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে অপরাজিত ছিলেন ৪৯ রানে। নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি ত্রিদেশীয় সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দলে মাহমুদউল্লাহকে জায়গা দিতে তাই দুবার ভাবতে হয়নি নির্বাচকদের। ময়মনসিংহের এই তারকা শেষ প্রস্তুতি ম্যাচেও চল্লিশোর্ধ্ব একটি ঝোড়ে ক্যামিও খেলে আত্মবিশ্বাস বাড়িয়ে রেখেছিলেন।

Reneta

তাতে আন্তর্জাতিক অঙ্গনে সবুজ পিচের পরীক্ষায় নিজের সামর্থ্যটা জানান দিলেন আরেকবার। এই সাত রানের অপেক্ষা হয়তো পরের ম্যাচটিতেই কাটিয়ে নেবেন। সেটি হলে বাংলাদেশের জন্যও ভালো। গত ওয়ানডে বিশ্বকাপে যে রূপকথার রচনা করেছিল টাইগাররা, তাতে দুই সেঞ্চুরি করে আলোর অনেকটাই নিজের দিকে টেনে নিয়েছিলেন মাহমুদউল্লাহ। আবারো সেই রূপটা ধারণ করতে পারলে দলের সাফল্যের হারও নিশ্চয় বেড়ে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মাহমুদউল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

হান্টা ভাইরাসে প্রতি ১০ জনে প্রাণ হারাতে পারেন ৪ জন | Hantavirus

মে ১৫, ২০২৬

পদ্মা ব্যারাজ কী, কীভাবে কাজ করবে?

মে ১৫, ২০২৬

সিরাজগঞ্জে সাড়ে ৭ কি.মি ‘রান সিরাজগঞ্জ’ ম্যারাথন অনুষ্ঠিত

মে ১৫, ২০২৬

অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন নয়্যার?

মে ১৫, ২০২৬
নিহত মাছ ব্যবসায়ী বাবু শিকদার

বরিশালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT