চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের মলিন দিন, হায়দরাবাদেরও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ১৩, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাটসম্যানরা বড় সংগ্রহই এনেছিলেন, বোলাররা তাদের সঙ্গে তাল মেলাতে পারেননি। তাতে হায়দরাবাদের মলিন একদিনই কাটল। রাইডুর ঝড়ো সেঞ্চুরিতে ৮ উইকেটের সহজ জয়ে মাঠ ছেড়েছে চেন্নাই।

রোববার পুনেতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৭৯ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে ৬ বল আর ৮ উইকেট অক্ষত রেখেই জয়ে নোঙর ফেলে চেন্নাই সুপার কিংস। আগের ম্যাচেই সেরা চার নিশ্চিত করেছে হায়দরাবাদ, সবশেষ জয়ে চেন্নাইও সে পথেই।

হায়দরাবাদ পৌনে দুইশর কাছে সংগ্রহ পায় শেখর ধাওয়ান ও কেন উইলিয়ামসনের ব্যাটে। শুরুতে হেলসকে (২) হারানোর পর ১২৩ রানের জুটি গড়েন দুজনে। ১০ চার ও ৩ ছয়ে ৪৯ বলে ৭৯ রানে ফেরেন ধাওয়ান। ৫ চার ও ২ ছক্কায় ৩৯ বলে ৫১ রানে উইলিয়ামসন।

শেষদিকে একটি করে চার-ছক্কায় ১১ বলে অপরাজিত ২১ রানে স্কোরবোর্ডে গতি আনেন দীপক হুদা। সাকিব অপরাজিত থাকেন ৮ রানে। ১৯তম ওভারে উইকেটে এসে এক চারে ৬ বল খেলার সুযোগ হয়েছে টাইগার তারকার।

জবাব দিতে নেমে আম্বাতি রাইডু ও শেন ওয়াটসনের ১৩৪ রানের উদ্বোধনী জুটিতেই উড়ে যায় হায়দরাবাদ। সেটিও আসে মাত্র ১৩.৩ ওভারে। ৫ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে ৫৭ রানে ফেরেন ওয়াটসন।

রাইডুকে আউট করতে পারেননি সাকিবরা। ৭টি করে চার-ছক্কার ঝড় তুলে ৬২ বলে ঠিক ১০০ রানে অপরাজিত থাকেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ১৪ বলে ২০ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে আসেন ধোনি।

Reneta

সাকিব এদিন বলে সুবিধা করতে পারেননি। ইনিংসের ষষ্ঠ ওভারে ডাক পেয়ে ১০ রান দিয়েছেন। অষ্টম ওভারে দেন ৮ রান। ১৪তম ওভারে আবারও বল হাতে পেয়ে ৯ রান খরচ করেন। সাকিবের কোটা পূরণের ওভারটি ছিল ১৪ রানের। ৪ ওভারে ৪১ রানে উইকেটশূন্য এ অলরাউন্ডার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাকিবহায়দরাবাদ
শেয়ারTweetPin1

সর্বশেষ

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT