চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে কেন খেলাচ্ছে না কলকাতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

শ্রীলঙ্কায় শেষ আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ম্যাচসেরা হয়ে এসেছেন। ফর্মটাও বেশ ভালো যাচ্ছে। তবু কলকাতা নাইট রাইডার্সের একাদশে জায়গা হচ্ছে না সাকিব আল হাসানের। ভারতে যাওয়ার পর টানা দুই ম্যাচ সাইডবেঞ্চে তিনি।

রোববার দিনের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে কলকাতা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করে দলটি। ম্যাচের শুরুতে টিভি ধারাভাষ্যকাররা সাকিবকে না খেলানোয় প্রশ্ন তোলেন। তাদের মত, বিশ্বসেরা অলরাউন্ডারকে এই ম্যাচে খেলানো যেত।

বিদেশি খেলোয়াড়দের মধ্যে কেকেআর একাদশে আছেন ট্রেন্ট বোল্ট, ক্রিস ওকস, ক্রিস লিন এবং সুনীল নারিন। প্রথম ম্যাচেও এই চারজন খেলেছিলেন। সেদিন দল বড় ব্যবধানে জিতলেও লিন বাদে আর কেউ তেমন ভাল করেননি। সুনীল নারিন ৪ ওভার বল করে ৩৩ রান দিয়ে উইকেটহীন থাকেন। ওকস তিন ওভারে ৩৫ দিয়ে আর বল করার সুযোগ পাননি।

সাকিবকে কলকাতা বেশি দিন পাবে না। আইপিএল চলবে ২১মে পর্যন্ত। সাকিবকে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে হবে ৪ মে।

চ্যাম্পিয়ন্স ট্রফি ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে ইংল্যান্ডের সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ দল। ক্যাম্প শেষে ৭ মে আয়ারল্যান্ড যাবে হাথুরুর ছেলেরা। ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচ ১২ মে, আয়ারল্যান্ডের বিপক্ষে।

সাকিব-মোস্তাফিজ ওই ক্যাম্পে থাকবেন না। ৩ তারিখ পর্যন্ত ভারতে থাকার অনুমতি পেয়েছেন তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলসাকিব অাল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানের মেয়েদের ১২৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলার জেরে আবারও বন্ধ হরমুজ প্রণালী

জুন ২০, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর

জুন ২০, ২০২৬

রাফিনহার চোট কতটা গুরুতর, পরের ম্যাচে খেলতে পারবেন?

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪৮ ঘণ্টায় আরব আমিরাতের ভিসা

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT