চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-শান্ত-অপু নেই, একাদশে সৌম্য-মুমিনুল-রুবেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে আবু ধাবিতে টস জিতে আগে ব্যাট করবে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর জায়গায় একাদশে ডাক পেয়েছেন সৌম্য সরকার। আঙুলের চোটে একাদশে নেই সাকিব। তার পরিবর্তে খেলছেন মুমিনুল হক। আর পেসার রুবেল হোসেন খেলছেন স্পিনার নাজমুল ইসলাম অপুর জায়গায়।

তরুণ বাঁহাতি ব্যাটসম্যান শান্ত তিন ম্যাচে করেছেন মাত্র ২০ রান। ৬, ৭, ৭! শান্তর ধারাবাহিক ব্যর্থতায়ই ১২ ম্যাচ পর আবার একাদশে ঢুকলেন ব্যক্তিগত মাইলফলকের সামনে দাঁড়িয়ে থাকা সৌম্য।

৩২ ওয়ানডে খেলা সৌম্য ৩১ ইনিংসে করেছেন ৯৬৭ রান। চার অঙ্ক (১০০০ হাজার রান) থেকে ৩৩ রান দূরে এ ওপেনার। বুধবারের ম্যাচে সেটি করতে পারলে দ্রুততম হাজার রান স্পর্শ করা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় স্থানে থাকবেন সৌম্য।

Banglabid

তালিকায় প্রথম নামটি শাহরিয়ার নাফীসের। এ বাঁহাতি ওপেনারের হাজার রান করতে লেগেছিল ২৯ ইনিংস। সমান ইনিংস লেগেছে আরেক ওপেনার এনামুল হক বিজয়ের। ৩৪ ইনিংস করে লেগেছিল ইমরুল কায়েস ও নাসির হোসেনের।

বাংলাদেশ গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে চলে আসে। সেখানে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখে।

হংকং এবং আফগানিস্তানকে হারালেও ভারতের কাছে দুই ম্যাচে হেরে যায় পাকিস্তান।

Reneta

পাকিস্তানের পেস বোলিংয়ের অন্যতম ভরসা মোহাম্মদ আমির টুর্নামেন্টে উইকেটহীন। পেসারদের মধ্যে প্রতিটি ম্যাচ খেলা হাসান আলী এখনো পর্যন্ত তিনটি উইকেট নিয়েছেন।

বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং নিয়েও চিন্তায় থাকতে হবে পাকিস্তানকে। শেষ দুই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পাঁচটি এবং ভারতের বিপক্ষে তিনটি ক্যাচ হাতছাড়া হয়েছে তাদের। ব্যাটিংয়েও অবস্থা খুব একটা ভালো নয়। টপ অর্ডারের ছয়জনের মধ্যে অন্তত তিনজন প্রতি ম্যাচেই ফ্লপ যাচ্ছেন।

ডেথ বোলিংয়ে প্রথম ম্যাচগুলোতে বাংলাদেশ বেশি রান দিলেও আফগানিস্তানের বিপক্ষে দারুণ বোলিং করে জয় ছিনিয়ে নেন মোস্তাফিজরা।

প্রথম পাওয়ার প্লেতে মাশরাফী এবং মিরাজ নিয়ন্ত্রিত বোলিং করছেন, মিডল-অর্ডারে মোস্তাফিজ এবং সাকিবও রান আটকাচ্ছেন। বাংলাদেশ লড়াইয়ের সংগ্রহ গড়তে পারলেই বোলারদের থেকে এমন পারফর্ম্যান্সের দেখা মিলছে। টপ-অর্ডার নিয়ে মহাদুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। শেষ ম্যাচে লিটন দাসের ৪১ কিছুটা স্বস্তি দিতে পারে তাদের। ওডিআই ক্যারিয়ারের শুরুতে নাজমুল হোসেন শান্ত এখনো পর্যন্ত ২০ রান করতে সক্ষম হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ছাড়া ঘটনাবহুল এইচএসসি পরীক্ষা শেষ, ফল প্রকাশের সম্ভাব্য সময় ঘোষণা

আগস্ট ৮, ২০২৬

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে কোন ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT