চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব ব্যাট পাননি, বলে উইকেটশূন্য, দলও হেরেছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৬ পূর্বাহ্ণ ২৪, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আট ম্যাচ পর হায়দরাবাদের একাদশে নামার সুযোগ হয়েছে। চলতি আসরে মাত্র দ্বিতীয়বার। নেমে নিজের বা দলের, কোনোদিকেই সুখকর কিছু পেলেন না সাকিব আল হাসান। নিজে ব্যাট পাননি, বলে থাকলেন উইকেটশূন্য, সানরাইজার্সরা হেরেছে ৬ উইকেটে।

চেন্নাইয়ে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ১৭৫ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। জবাব দিতে নেমে এক বল হাতে রেখে ৪ উইকেট খুইয়ে গন্তব্যে নোঙর ফেলে চেন্নাই সুপার কিংস।

শুরুতে ব্যাট করে রানের খাতা খুলতে না পারা ফর্মে থাকা বেয়ারস্টোর অভাবটা বুঝতে দেননি ওয়ার্নার ও মনিষ পান্ডে। ৩ চার ২ ছয়ে ওয়ার্নার ৪৫ বলে ৫৭ রানে ফেরেন।

মনিষ ফেরেন ৮৩ রানের ঝড় তুলে। ৭ চার ও ৩ ছক্কায় ৪৯ বলের ইনিংস তার। শেষদিকে শঙ্কর ২০ রান করে বড় পুঁজি এনে দেন। সাকিবের ব্যাটে নামার সুযোগ হয়নি হায়দরাবাদ মাত্র ৩ উইকেট হারানোয়!

জবাব দিতে নেমে ওয়াটসনের ৫৩ বলে ঝড়ো ৯৬ রানে জয়ের ভিত পেয়ে যায় চেন্নাই। অজি সাবেকের ৯ চার ও ৬ ছক্কার ইনিংস। সঙ্গে রায়নার ৩৮, রাইডুর ২১ রান ম্যাচ বের করে ফেলে।

সাকিব ৪ ওভারের কোটা পূরণ করার সুযোগ পেয়েছেন বোলিংয়ে। খরচ করেছেন ২৭ রান। আঁটসাঁট বোলিংই করেছেন। তবে উইকেটের দেখা পাননি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০১৯লিড স্পোর্টসসাকিবহায়দরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT