চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব ছাড়া কেমন ছিল বাঁহাতি স্পিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

করোনাভাইরাসের কারণে একের পর এক সিরিজ স্থগিত না হলে সাকিব আল হাসান মিস করতেন অনেকবেশি ম্যাচ। সাত মাস অপেক্ষার পরও বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে না পারায় এ অলরাউন্ডারের খুব বেশি ম্যাচ হাতছাড়া হয়নি। সাকিবের নিষেধাজ্ঞার একবছরে বাংলাদেশ খেলেছে চার টেস্ট, ছয় ওয়ানডে ও সাতটি টি-টুয়েন্টি।

ভারত সফরে দুটি টেস্ট, পাকিস্তান সফরে একটি ও ফেব্রুয়ারিতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট। বাঁহাতি স্পিনে বাংলাদেশকে এ সময়ে একক নেতৃত্ব দিয়েছেন তাইজুল ইসলাম।

ভারতের মাটিতে দুই টেস্টে তাইজুল উইকেট নিতে পেরেছেন মাত্র একটি। পাকিস্তানে গিয়ে রাওয়ালপিন্ডি টেস্টে শিকার করেন দুই উইকেট। তিনটি টেস্টই বাংলাদেশ হেরেছিল ইনিংস ব্যবধানে। ফেব্রুয়ারিতে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে তাইজুল নেন ছয় উইকেট।

চার টেস্টে পাঁচ ইনিংসে তাইজুলের শিকার মোট ৯ উইকেট। আর সাকিব নিজে খেলা সবশেষ চার টেস্টে নিয়েছিলেন ২০ উইকেট! পরিসংখ্যানই বলছে টেস্টে তার স্পিন অনুপস্থিতি কতটা ভুগিয়েছে বাংলাদেশকে।

সাকিবের নিষেধাজ্ঞার একবছরে বাংলাদেশ খেলেছে ছয়টি ওয়ানডে। ২০১৯ বিশ্বকাপের পর জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফেরে তামিম ইকবালের দল। সাকিবের জায়গায় বাঁহাতি স্পিনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা তাইজুল দুই ম্যাচ খেলে নেন তিন উইকেট।

মার্চে সিলেটে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। তিন ম্যাচে তাইজুল নেন ৬ উইকেট।

Reneta

গেল এক বছরে টি-টুয়েন্টি খুব খারাপ যায়নি বাংলাদেশের। সাত ম্যাচের তিনটিতে এসেছে জয়। ভারতকে হারানোর স্বাদও পেয়েছে টাইগাররা। ভারত সফরে তিনটি, পাকিস্তান সফরে দুটি ও মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি খেলেছে বাংলাদেশ। সেটি কোনো বাঁহাতি স্পিনার ছাড়াই। লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের আবির্ভাবের পর বাঁহাতি স্পিন ছাড়াই টি-টুয়েন্টি খেলছে বাংলাদেশ।

সাকিবের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। বৃহস্পতিবার থেকে মুক্ত তিনি। খেলতে পারবেন সবধরনের ক্রিকেটে। এখনই অবশ্য আন্তর্জাতিক ম্যাচে নামার সুযোগ নেই তার। কেননা বাংলাদেশের সিরিজ নেই এবছরে। আসছে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ সাকিবের প্রত্যাবর্তনের উপলক্ষ হবে।

তার আগে নভেম্বরের মাঝামাঝি টাইগার অলরাউন্ডার খেলবেন পাঁচ দলের আসর বঙ্গবন্ধু টি-২০ কাপ। যেটি আয়োজন করছে বিসিবি। ঘরোয়া ক্রিকেট খেলে নিজেকে প্রস্তুত করার জন্য ভালো সময়ই পাচ্ছেন সাকিব। টি-টুয়েন্টি টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে যুক্তরাষ্ট্র থেকে তিনি দেশে ফিরবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটাইগার ক্রিকেটনিষেধাজ্ঞাবাংলাদেশ ক্রিকেটলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT