চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ কোরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘বাংলাদেশ উৎসব পালিত’

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
১:৪৮ অপরাহ্ণ ০১, মে ২০১৭
প্রবাস সংবাদ
A A

গান, নাচ, ফ্যাশন শো, বাংলা খাবার, ক্রিকেট ম্যাচসহ নানা আয়োজনে বাংলাদেশ উৎসব পালন করেছে কোরিয়া প্রবাসীরা। সাউথ কোরিয়ায় বাংলাদেশীদের সবচেয়ে বড় এই মিলনমেলা বাংলাদেশ উৎসব রবিবার উইজংবু’র সিনহান ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া (বিসিকে) এই উৎসবের আয়োজন করে।

উৎসবে প্রধান অতিথির বক্তব্যে সিউলস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত জুলফিকার রহমান বলেন, আমাদের আত্মপরিচয়, প্রকৃত ইতিহাস  যেটা, সেটা একটা চরম পর্যায়ে চলে গিয়েছিল সেখান থেকে আমরা ঘুরে দাঁড়াচ্ছি। নিজেকে জানার, নিজের দেশকে জানার এবং নিজের ইতিহাসকে জানার সুযোগ করে দেয় বাংলাদেশ উৎসবের মত অনুষ্ঠানগুলো। তিনি বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং দূতাবাসকে তাদের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতায় করায় ধন্যবাদও জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশী অধ্যুষিত শহর উইজংবু সিটির মেয়র আন বিয়ং ইয়োং বাংলাদেশী প্রবাসীদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিদেশের মাটিতে এই ধরণের উৎসব সম্প্রীতির ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি ইয়াংজু সিটির মেয়র লি সং হো বাংলাদেশীদের ধন্যবাদ জানান বাংলাদেশ থেকে কোরিয়াতে এসে কঠোর পরিশ্রম করার জন্য।

বিসিকে নির্বাহী পরিষদ সদস্য ছোয়ে আরিফের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ উৎসব উৎযাপন কমিটির প্রধান এম জামান সজল। সমাপনী বক্তব্যে বিসিকে সভাপতি দূতাবাসসহ, সাউথ কোরিয়ার অন্যান্য সকল কমিউনিটি সংগঠনগুলোকে বিসিকের পাশে থাকার জন্য ধন্যবাদ দেন।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিলো বাংলাদেশের অন্যতম সেরা গায়ক শাফিন আহমেদ এবং এ সময়ের মঞ্চমাতানো গায়িকা মুনের পরিবেশনা। জনপ্রিয় এই দুই শিল্পীর গানগুলো কোরিয়া প্রবাসীরা আনন্দের সঙ্গে উপভোগ করেন। চাঁদ তারা সূর্য, সে কোন দরদীয়া, আর কতকাল খুঁজব তোমায়, পাহাড়ী মেয়ে, প্রথম প্রেমের মতোসহ শাফিন আহমেদের জনপ্রিয় গানগুলোতে মেতে উঠেন হাজার হাজার কোরিয়া প্রবাসীরা।

উৎসবের প্রথম পর্বে বিশেষ আয়োজন ছিল কোরিয়া প্রবাসী শিল্পীদের বিশেষ আয়োজন। কোরিয়ার পরিচিত এবং জনপ্রিয় শিল্পীরা এই পর্বে মঞ্চ মাতান।  বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন ইন কোরিয়ার পক্ষ থেকে একটি ম্যাগাজিন অনুষ্ঠান ছিল এবারের উৎসবের ব্যতক্রমী আয়োজন। গান, কৌতুক, ফ্যাশনশো, নাচের সমন্বয়ে নতুন একটি মাত্রা দেয় এই উৎসবকে। এছাড়া দূতাবাসের একটি টিম এবং অন্যান্য প্রবাসী শিল্পীরা জনপ্রিয় গান পরিবেশন করেন।

Reneta

উৎসবের অন্যতম আকর্ষণ ছিলো বিভিন্ন ধরণের বাংলা খাবারের স্টল। উৎসবের দিন নতুন মাত্রা ছিল ক্রিকেট টুর্ণামেন্ট। ওই দিন সকালে সিনহান ইউনিভার্সিটির মাঠে বিসিকে ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৭ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ উৎসব উপলক্ষ্যে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া’র গঠিত আয়োজক কমিটির সঙ্গে আরও সহযোগিতায় ছিল বাংলাদেশ এবং কোরিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান। উৎসবে প্রধান পৃষ্ঠপোষক  ছিলো কোরিয়া একচেঞ্জ ব্যাংক। সহযোগিতার হাত বাড়িয়েছে উইজংবু সিটি কর্তৃপক্ষ এবং ইয়াংজু সিটি কর্তৃপক্ষ।

এছাড়া কোরিয়ার বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠানগুলো হাত বাড়িয়ে দেয় উৎসবকে সঠিক ভাবে সফল করতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ উৎসবসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের

জুন ১৭, ২০২৬

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT