চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকায় ৫ প্রবাসীর মৃত্যুতে ফেনীতে শোকের মাতম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

সাউথ আফ্রিকার কেপটাউনে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ফেনীর ৫ প্রবাসীর পরিবারে শোকের মাতম চলছে। নিহতদের পরিবার সূত্র জানায়, গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বাফেলো এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের শরিয়ত উল্লাহর ছেলে ইসমাইল হোসেন (৩২), দাগনভূঞা উপজেলার দক্ষিণ নেয়াজপুর গ্রামের রাজু আহমেদ (৩৪), একই উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের মমারিজপুরের মো. মোস্তফা (৪০), সোনাগাজী উপজেলার চর মজলিশপুরের আবুল হোসেন (৪৫) ও নাদিম হোসেন (১০)।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন পাটোয়ারী তথ্যগুলো নিশ্চিত করেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন, দাগনভূইয়া উপজেলার আনিসুল হক ও ঢাকা জেলার নাহিদ। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতদের লাশ দ্রুত ফেরত চান পরিবার।

নিহত ইসমাইল হোসেনের পিতা শরীয়ত উল্লাহ জানান, মার্চ মাসে ইসমাইলের দেশে আসার কথা ছিল। তাকে বিয়ে করানোর প্রস্তুতি চলছিল। নিহত রাজু আহমেদের বাবার নাম মো: মিলন। সন্তান হারিয়ে পরিবারের সকলে ভেঙে পড়েছে বলে জানান। নিহত আবুল হোসেনের বাবা জামাল উদ্দিন জানান, তার ছেলে আবুল হোসেন ও নাতি নাদিম সাউথ আফ্রিকায় বিমান বন্দর থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।

ফেনী পুলিশ সুপার মো. জাকির হাসান জানান, নিহতদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিচ্ছে পুলিশ। জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, নিহতদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্ঘটনাফেনীসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT