চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকা সিরিজের জন্য টাইগারদের অনুশীলন শুরু

ইলিয়াস কমলইলিয়াস কমল
৬:১৪ পূর্বাহ্ণ ২৯, জুন ২০১৫
স্পোর্টস
A A

ভারত সিরিজ শেষে ছুটি কাটিয়ে সাউথ আফ্রিকা সিরিজের জন্য অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার মিরপুর হোম অব ক্রিকেটের জিমে ঘাম ঝড়িয়েছেন মুশফিক, নাসির, মুমিনুল, সৌম্য, তাসকিনরা।

এদিন সিরিজের লোগো উন্মোচন অনুষ্ঠানে আলোচনায় আসে জিম্বাবুয়েতে হতে যাওয়া সম্ভাব্য তিন জাতি টুর্নামেন্ট নিয়েও। সেসব নিয়ে না ভেবে বরং সাউথ আফ্রিকাকে হারিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শঙ্কা কাটাতে চায় বাংলাদেশ।

দুপুরে সিরিজের লোগো উন্মোচন অনুষ্ঠানে আলোচনায় উঠে আসে জিম্বাবুয়েতে হতে যাওয়া সম্ভাব্য তিন জাতি টুর্নামেন্ট প্রসঙ্গ। প্রশ্ন উঠে আইসিসি’র ফিউচার ট্যুর প্ল্যান নিয়েও।

বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘এফটিপিটা আগে নির্ধারণ করা হতো আইসিসি থেকে। যেদিন থেকে সদস্য দেশগুলোর কাছে এফটিপি ছেড়ে দেওয়া হলো আমার মনে হয় সেদিন থেকেই পদ্ধতিটা নষ্ট হয়ে গেছে।’

টানা সিরিজ থাকায় এর মাঝে বিসিবি’র নতুন কোনো সিরিজ আয়োজন করা সম্ভব না বলে জানান বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান। তিনি বলেন, ‘এখানে তো সময়ের ব্যাপার আছে। সময় তো খুবই কম। আপনাকে টিমগুলোকে দেখতে হবে। ভালো টিম নিয়ে আসতে হবে এবং খেলার সুযোগ করতে হবে। সাউথ আফ্রিকা সিরিজই আগস্ট পর্যন্ত চলে যাবে। পরে কিছু সময় ফাঁকা থাকার পর চলে আসবে অস্ট্রেলিয়া। সুতরাং সময়টা খুবই কম।’

জটিল হিসাবের মারপ্যাচে না গিয়ে সাউথ আফ্রিকাকে হারিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শঙ্কা কাটাতে চায় বাংলাদেশ। দলের মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান বলেন, আমাদের আজ থেকে অনুশীলন শুরু হয়েছে। দুই একদিনের মধ্যেই পরিকল্পনা শুরু করবো।যেখানে আমাদের দুর্বল দিকগুলো খুঁজে বের করার চেষ্টা করবো।

Reneta

তিনি আরো বলেন, দলের আত্মবিশ্বাস বেশ ভালো আছে। আমার আমাদের মতোই পরিকল্পনা করবো।

২ টি টি টুয়েন্টি, ৩ টি ওডিআই ও ২ টি টেস্ট খেলতে মঙ্গলবার ঢাকায় আসছে সাউথ আফ্রিকা দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-সাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

কারেনের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং সংগ্রহ জিম্বাবুয়ের

জুলাই ৯, ২০২৬
ছবি: বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথম প্রধানমন্ত্রীর ছবি ছাড়া আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠান

জুলাই ৯, ২০২৬

তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন কারখানা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

ফ্রান্স ম্যাচে থাকছেন না আসরে মরক্কোর সর্বোচ্চ গোলতাদা

জুলাই ৯, ২০২৬

৭৮ তম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT