চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

দায়িত্ব পালনকালে বেসরকারি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সারারাত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বংশাল থানা পুলিশ।

বিষয়টি বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির চ্যানেল আই অনলাইনকে বলেন, গতকাল সারারাত আমরা অভিযান পরিচালনা করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করি।

তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেননি শাহিন ফকির।

এর আগে মঙ্গলবার নিউজ টোয়েন্টিফোর এর গাড়ি ভাংচুর ও সাংবাদিকের উপর হামলার ঘটনায় বংশাল থানায় মামলা করা হয়। নিউজ টোয়েন্টিফোর এর প্রতিবেদক ফখরুল ইসলাম (৩০) বাদী হয়ে অজ্ঞাতনামা ৭০/৮০ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন।

মঙ্গলবার দুপুরে বংশালের নয়াবাজার এলাকায় কাস্টমস কতৃর্পক্ষ অবৈধ বন্ডের পেপার কার্টিসের উপর অভিযান পরিচালনা করে। সেখানে সংবাদ সংগ্রহ করতে যান চ্যানেলটির একটি টিম।

এ সময় অজ্ঞাতনামা লোকজন সাংবাদিকদের উপর অতর্কিত হামলা করে ক্যামেরা ছিনিয়ে নেয় এবং তাদের ব্যবহৃত গাড়িটি ভাংচুর করে।

Reneta

পরে পুলিশ অভিযান পরিচালনা করে নিউজ টোয়েন্টিফোর এর খোয়া যাওয়া একটি ক্যামেরা ও ব্যাকপ্যাক উদ্ধার করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তার ৪সাংবাদিকের ওপর হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT