চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি রণেশ মৈত্রের ৮৮তম জন্মদিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ণ ০৪, অক্টোবর ২০২০
বাংলাদেশ, শিল্প সাহিত্য
A A

সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি রণেশ মৈত্রের ৮৮ তম জন্মদিন আজ। ১৯৩৩ সালের ৪ অক্টোবর রাজশাহী জেলার নহাটা গ্রামে প্রবীণ রাজনীতিবিদ, ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা ও খ্যাতনামা সাংবাদিক রণেশ মৈত্র জন্মগ্রহণ করেন।

তার বাবা রমেশ চন্দ্র মৈত্র ছিলেন প্রাইমারি স্কুল শিক্ষক-মা ননী বালা মৈত্র গৃহিনী, উভয়েই প্রয়াত।
রণেশ মৈত্র পাবনার সাংস্কৃতিক রাজনৈতিক আন্দোলনে বিশিষ্ট ভূমিকা রাখেন-ভূমিকা রাখেন জাতীয় রাজনীতিতেও যদিও ক্ষমতার রাজনীতিতে কদাপি তিনি প্রলুব্ধ হন নি।

১৯৪৮ সালে ভাষা আন্দোলনে অংশ গ্রহণ দিয়ে তাঁর রাজনৈতিক জীবনের শুরু। অত:পর ১৯৫২ সালে ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক, ১৯৫৪ সালে মুসলিম লীগ বিরোধী হক-ভাসানী-সোহ্রাওয়ার্দীর নেতৃত্বে গঠিত যুক্তফ্রন্টের একজন নিবেদিতপ্রাণ কর্মী, ১৯৫৫ সালে আওয়ামী লীগে যোগদান, ১৯৫৭ সালে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠনে মওলানা ভাসানীর সঙ্গে প্রতিষ্ঠা কাজে অংশ গ্রহণ, ১৯৯৩ সালে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের প্রতিষ্ঠাতা-প্রেসিডিয়াম সদস্য এবং বর্তমানে পংকজ ভট্টাচার্য্যরে নেতৃত্বাধীন ঐক্য ন্যাপের প্রেসিডিয়াম সদস্য ও পাবনা জেলা কমিটির সভাপতির দায়িত্বে অধিষ্ঠিত।
রাজনৈতিক কারণে তিনি ১০ দফায় ১৩/১৪ বছর বিনাবিচারে কারারুদ্ধ হন।

১৯৫০ সালে তিনি পাবনায় শিখা সংঘ নামে একটি প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলেন। অত:পর আশির দশকে গড়ে তোলেন উদীচী শিল্পী গোষ্ঠী, জাহেদুর রহিম স্মৃতি পরিষদ ও পরে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ।

১৯৫৯ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাটোরের কণ্যা পূরবী মৈত্রের সাথে। তাঁরা পাঁচ সন্তানের জনক-জননী। রণেশ মৈত্র ১৯৫৩ সাল থেকে সাংবাদিকতা শুরু করেন। ২০০১ সাল থেকে রিপোর্টিং বাদ দিয়ে ২০ বছর যাবত খ্যাতনামা জাতীয় ও পাবনার সকল দৈনিক পত্রিকায় নিরলসভাবে কলাম লিখে চলেছেন। তিনি তিনটি জনসমাদৃত প্রবন্ধ সংকলনও প্রকাশ করেছেন। আরও দুটি বই আসন্ন অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশে চেষ্টায় আছেন।

বঙ্গবন্ধুর সাথে দীর্ঘদিন সহ-কারাবন্দী হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ডায়েরী গ্রন্থ ‘কারাগারের রোজনামচাতে’ ছয় বার রণেশ মৈত্রের নাম ছয়টি পৃথক পৃষ্ঠায় বঙ্গবন্ধু উল্লেখ করেছেন।

Reneta

রণেশ মৈত্র সিঙ্গাপুর, মালয়েশিয়া, সোভিয়েত ইউনিয়ন, বুলগেরিয়া, কিরঘিজিয়া, অষ্ট্রেলিয়া ও ভারত সফর করেছেন।

২০১৮ সালে রণেশ মৈত্র সাংবাদিকতায় একুশে পদকে সম্মানিত হন।রণেশ মৈত্র ও তাঁর সহধর্মিনী উভয়েই বীর মুক্তিযোদ্ধা হিসেবে দুর্লভ গৌরবের অধিকারী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৮৮ তম জন্মদিনরণেশ মৈত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনার বেঞ্চের খেলোয়াড়ও ম্যাচের মোড় ঘোরাতে পারেন’

জুলাই ১২, ২০২৬

চাপ নিয়ে ম্যাচ জেতা আর্জেন্টিনার ডিএনএতে: স্কালোনি

জুলাই ১২, ২০২৬

চতুর্থবারের মতো ইংল্যান্ড সেমিফাইনালে

জুলাই ১২, ২০২৬

‘অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলতো আরজেতেনা’

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপে প্রথমবার ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়মে লাল কার্ড, কী এই আইন

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT