চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহিংসতা রোধে সকলের সহযোগিতা কামনা প্রধানমন্ত্রী’র

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
২:৩৭ পূর্বাহ্ণ ৩০, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

জ্বালাও পোড়াও রাজনীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, যারা এসব ঘটনায় জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে যেনো এমন ঘটনা আর না ঘটে। সহিংসতা রোধে সকলের সহযোগিতাও চান প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার গণভবনে সহিংসতায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৮ কোটি ৩৭ লাখ ৫৯ হাজার টাকার অনুদানের চেক তুলে দিয়ে প্রধানমন্ত্রী এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর হুঁশিয়ারি দেন।

বিএনপি জামায়াত জনগণের জন্য রাজনীতি করে না উল্লেখ করে দেশকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। ৫ জানুয়ারীর নির্বাচন ও পরবর্তী সময়ের সহিংসতায় যেমন প্রাণহানি ঘটেছে তেমনি যানবাহনেও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে অনেক। এই ঘটনার যেনো আর কখনো পুনরাবৃত্তি ঘটতে না পেরে সেদিকে সবাইকে লক্ষ্য রাখার আহবানও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, যারা এ ধরনের সহিংসতা করে সাধারণ মানুষের ক্ষতি করেছে, তাদের অবশ্যই বিচার হবে। একজনও রেহাই পাবে না। দৃষ্টান্তমূলত শাস্তি যদি অপরাধীদের না দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড করার আবার সাহস পাবে।

প্রধানমন্ত্রী এসময় বোমা ও পেট্রোল বোমার ঘটনায় নিহত ও আহত এমন ৩০ পরিবারের সদস্য ও ক্ষতিগ্রস্থ ১৮৫ জন বাস মালিককে আর্থিক অনুদান প্রদান করেন।

এর আগে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ এবরাহিম আল দাফিরি বিদায়ী সাক্ষাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। বিদায়ী সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত চেক প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনকে হারাতে ‘নিখুঁত ম্যাচ’ খেলতে হবে বেলজিয়ামকে

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: শেখ হাসিনা

জুলাই ১০, ২০২৬

৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন অভিনেত্রী চমক

জুলাই ১০, ২০২৬

ব্রাজিল ফুটবলে না পারলেও, চুমুতে বিশ্বরেকর্ড

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT