চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বোচ্চ আদালতের প্রশ্নের জবাব দেবে কে?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:৩০ অপরাহ্ণ ১৬, জুন ২০১৯
সম্পাদকীয়
A A
ডিআইজি মিজান-মামলা-দুদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন তদন্ত কর্মকর্তাকে ঘুষ দেওয়ার কথা নিজের মুখে স্বীকারের পরও পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে কেন গ্রেপ্তার করতে পারছে না দুদক? তা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের সর্বোচ্চ আদালত।

রোববার অন্য একটি মামলার (হলমার্কের ঋণ কেলেঙ্কারি) শুনানির সময় দুদকের আইনজীবীর কাছে এমন প্রশ্ন তুলে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ বলেন, ‘আপনাদের (দুদক) একজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এসেছে। এটা তো এলার্মিং দেশের জন্য। আপনি শৃঙ্খলাভঙ্গ আর তথ্য পাচারের জন্য পিউনেটিভ অ্যাকশন নিয়েছেন? ঘুষের কোনো অ্যালিগেশন আপনি নেননি, অ্যাকশন নেননি। কোনো কিছু করেননি। ডিআইজি মিজান কি দুদকের চাইতে বড়? তাকে তো আপনি অ্যারেস্ট করতে পারছেন না। এই মামলায় তাকে কেন অ্যারেস্ট করছেন না?’

আদালতের এসব প্রশ্নের জবাব দুদকের আইনজীবী খুরশীদ আলম খান তার মত করে দিয়েছেন। তবে ঘুষকাণ্ডে ডিআইজি মিজানের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা নেওয়া হবে; তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেন নি।

আমরা জানি, একজন নারীকে জোর করে তুলে এনে বিয়ে করা, অবৈধভাবে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগসহ নানা ঘটনায় আলোচিত ও বিতর্কিত ডিআইজি মিজান। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের যে অভিযোগ তার তদন্ত করছে দুদক।

অনেক দিন আলোচনার বাইরে থাকা সেই ডিআইজি মিজান গত ৯ জুন নিজেই দাবি করেন, তার কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন দুদক কর্মকর্তা খন্দকার এনামুল বাছির। এমন অভিযোগের পর তদন্ত কমিটি গঠনের পাশাপাশি বাছিরকে সাময়িক বরখাস্ত করে দুদক। কিন্তু মিজানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রতিষ্ঠানটি। কেননা ঘুষ নেওয়া এবং ঘুষ দেওয়া দুটোই ফৌজদারী অপরাধ।

আর এ জন্য প্রশ্নটা উঠেছে। একজন পুলিশ কর্মকর্তা সরাসরি গণমাধ্যমে স্বীকার করছেন তিনি ঘুষ দিয়েছেন, অথচ এর জন্য কোনো আইন পদক্ষেপ ‍দুদক নেবে না; তা কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য হতে পারে না। বাশিরের বিরুদ্ধে যদি ব্যবস্থা (সাময়িক বরখাস্ত) নেওয়া যায়, তাহলে ডিআইজি মিজানের বিরুদ্ধে অবশ্যই আইনী পদক্ষেপ নেওয়া উচিৎ ছিল দুদকের।

Reneta

অনেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করেছি, যেসব প্রতিষ্ঠানে ঘুষের বিষয়টি ‘ওপেন সিক্রেট’ সেখানে দুদককে চোখ বন্ধ করে রাখতে। তারপরও দুদকের প্রতি মানুষের একটা আশার জায়গা আছে। অন্তত বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নেই আশা কিছুটা হলেও পূরণ করবে।

দেশের সর্বোচ্চ আদালত আজকে যে প্রশ্ন দুদকের কাছে রেখেছেন, আমরা মনে করি তা শতভাগ যৌক্তিক।এ ধরণের স্বঘোষিত ঘুষদাতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। না হলে প্রতিষ্ঠানটির প্রতি সাধারণ মানুষের যে প্রত্যাশা, তাতে ধাক্কা লাগবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আপিল বিভাগডিআইজি মিজানদুদক
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT