চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের সংযমী ব্যয় নীতি কতটা ইতিবাচক?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৫২ অপরাহ্ণ ২৬, জুন ২০২১
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস মহামারিতে এখনও নাকাল পুরো বিশ্ব। বাংলাদেশেও করোনার তৃতীয় ঢেউ আঘাত হানতে শুরু করেছে। এমন প্রেক্ষাপটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন: করোনাভাইরাসের কারণে নতুন অর্থবছরেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নসহ অন্যান্য ক্ষেত্রে সরকারের সংযমী ব্যয় নীতি অব্যাহত থাকবে।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, ‘অর্থমন্ত্রী বলেছেন: করোনা সংক্রমণের এই পরিস্থিতিতে প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করা হবে না। কারণ উন্নয়ন ব্যয়ের নামে অপচয়ের চেয়ে এই মুহুর্তে টিকা কেনা, স্বাস্থ্য খাতসহ জীবন বাঁচাতে সহায়ক হয় এমন কাজে অর্থ বিনিয়োগকে অগ্রাধিকার দেয়া হচ্ছে, এ কারণেই কিছুটা কৃচ্ছতার নীতি অনুসরণ করবে সরকার।’ স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিয়ে সরকারের নেওয়া এ অবস্থানকে আমরা যৌক্তিক ও ইতিবাচক বলেই মনে করি।

তবে সোমবার থেকে দেশজুড়ে কঠোর লকডাউন শুরু হচ্ছে। এ অবস্থায় দরিদ্রদের নিয়ে নতুন করে পরিকল্পনা করতে হবে। দুঃস্থদের সহায়তা, নগদ অর্থ প্রদান অব্যাহত রাখার বিকল্প নেই। অর্থমন্ত্রী অবশ্য এ বিষয়টি বিবেচনায় রয়েছে বলেই জানিয়েছেন। তিনি বলেন: ‘সরকার দুঃস্থদের সহায়তা করে যাচ্ছে। নগদ অর্থ দিচ্ছে। যারা সমস্যায় আছেন বলে চিহ্নিত করা গেছে তাদের নগদ সহায়তা করা হয়েছে। প্রয়োজনে আরও করা হবে। এ বিষয়ে আলাদা কমিটি আছে। প্রধানমন্ত্রী বিষয়টি দেখাশোনা করেন। কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যেকোন সিদ্ধান্ত নেয়ার দরকার হলে প্রধানমন্ত্রী ঘোষণা দেবেন।’

করোনা মহামারির শুরু থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক বিরূপ প্রভাব বিচক্ষণতার সাথে মোকাবেলা করে আসছে। এখনও অর্থনীতিতে লকডাউনের প্রভাব নিয়ে আমরা শঙ্কিত। তবে এ অবস্থা থেকেও বাংলাদেশ ভালোভাবে বের হয়ে আসবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস। এজন্য গত বছরের লকডাউনের মধ্যেও যেভাবে লক্ষ্য অর্জিত হয়েছিল, সেভাবে এবারও লক্ষ্য অর্জনে সংশ্লিষ্টদের উদ্যমী হতে হবে। বিশেষ করে রাজস্ব, রেমিট্যান্স ও রিজার্ভ বাড়ানোর দিকে নজর দিতে হবে।

এসব পরিকল্পনার সবকিছু অর্জন তখনই সম্ভব হবে, যদি আমরা সবাই সচেতন হই, স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষিত ও সুস্থ থাকি। এজন্য মাস্ক পরাসহ যাবতীয় নিয়মকানুন মেনে চলার কোনো বিকল্প নেই। সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে বিগত বছরের ন্যায় এবারও করোনা মোকাবেলায় বাংলাদেশ সফল হবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬

দেশে জাতীয় সাইবার নিরাপত্তা রেটিং কাঠামো চালু, কাজ করবে যেভাবে

আগস্ট ৪, ২০২৬

মেহেরপুরে এবার পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় পাটের ফলন বিপর্যয়

আগস্ট ৪, ২০২৬

ট্রাম্পের শুল্ক সিদ্ধান্তের বিরুদ্ধে একজোট ২৫ অঙ্গরাজ্য

আগস্ট ৪, ২০২৬

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর কাপ্তাই হ্রদে মাছ আহরণের প্রস্তুতি

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT