চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের মন্ত্রী-এমপিরা বন্যাদুর্গত মানুষের পাশে নেই: রিজভী

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৫:২১ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৭
রাজনীতি
A A
রুহুল কবির রিজভী।ফাইল ছবি

রুহুল কবির রিজভী।ফাইল ছবি

দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ ১৩টি জেলায় বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতিতে মানুষ খেতে না পেয়ে হাহাকার করলেও মন্ত্রী-এমপি’রা ঢাকায় বসে আরাম-আয়েশে জীবনযাপন করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গণমাধ্যমে বানভাসি অসহায় মানুষের দুঃখ-দুর্দশার চিত্র ফুটে উঠলেও সরকার বন্যাদুর্গতদের পাশে নেই। মন্ত্রী-এমপি’রা ঢাকায় বসে আরাম-আয়েশে জীবনযাপন করছেন।

তারা জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন অনুভব করছে না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, দুর্গত এলাকায় গিয়ে সরকারের দু’একজন মন্ত্রী ফটোসেশন করে ঢাকায় ফিরে আসছেন। আর স্থানীয় প্রশাসন সামান্য ত্রাণ সামগ্রী নিয়ে গেলেও তা আওয়ামী লীগ নেতাকর্মীরা তা লুট করে নিয়ে যাচ্ছে। ফলে ত্রাণের দেখা পাচ্ছে না বানভাসি দুর্গত মানুষ।

এসময় বিএনপি’র পক্ষ থেকে সংশ্লিষ্ট বন্যাদুর্গত এলাকাগুলোতে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

Reneta

তিনি আরো বলেন, দেশের বাজারে চালের দাম এখন অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। সরকার চালের দাম নিয়ন্ত্রণে নিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এখন তিন বেলা ভাত জোটাতে গিয়ে বিপাকে পড়েছে সীমিত আয়ের মানুষ। এ অবস্থায় কোনভাবেই দেশ চলতে পারে না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০১৯ নির্বাচন বিএনপিঅকাল বন্যাবন্যাবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: জামিল আহমেদ লিমন (সংগৃহীত)।

যুক্তরাষ্ট্রে জামিল লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ কয়েক জেলায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে

এপ্রিল ৩০, ২০২৬

দুই পেনাল্টিতে ড্র আর্সেনাল-অ্যাটলেটিকোর সেমি

এপ্রিল ৩০, ২০২৬

ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

এপ্রিল ২৯, ২০২৬

ফাইনালে লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT