চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার বিব্রত হয় এমন কাজ করবেন না, জেলা প্রশাসকদের কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের সাধারণ সম্পাদক হিসেবে তাদের (জেলা প্রশাসক) বলেছি, সরকার বিব্রত হয় এমন কাজ আপনারা করবেন না। তাদের আরো বলেছি, কারো চাপের মুখে নত হয়ে কোন কাজ করবেন না।

ওবায়দুল কাদের আজ বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মাসেতু এখন আর কোন স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা। পদ্মাসেতু, মেট্রোরেলসহ সরকারের নেয়া বড় প্রকল্পগুলোর নির্মাণ কাজ ত্বরান্বিত করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, নির্বাচনের আগে আর নতুন রাস্তা নির্মাণ করা সম্ভব নয়। যে রাস্তাগুলো রয়েছে সেগুলো সচল করে রাখতে হবে। সামনে ঈদ-উল-আযহা। ভারি বৃষ্টিপাত, ভারী যানবাহন, পশুবাহী ট্রাক, পশুর হাট, ইজিবাইক যাতে রাস্তায় যানজট তৈরি করে ঈদের ঘরমুখী মানুষের দুর্ভোগ তৈরি করতে না পারে সে ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা হয়েছে।

গত ঈদ-উল-ফিতরের আগেও মানুষ যাতে স্বস্তিতে বাড়ি যেতে পারে এবং ঈদ শেষে কর্মস্থলে ফিরতে পারে সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছিল। আসন্ন ঈদেও যাতে মানুষ ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারে এবং কর্মস্থলে ফিরে আসতে পারে সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকদের যে বার্তা দিয়েছেন সেটাই সরকারের বার্তা। তাদের প্রতি আমাদের আলাদা কোন ম্যাসেজ নেই।

Reneta

গতকাল মঙ্গলবার থেকে সচিবালয়ে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শুরু হয়েছে। আজ ছিল সম্মেলনের দ্বিতীয় দিন। আগামীকাল বৃহস্পতিবার সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে এ সম্মেলন শেষ হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরজেলা প্রশাসক সম্মেলনসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬

”দুর্যোগে সর্তকবার্তা মানলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে”

জুন ১১, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা

জুন ১১, ২০২৬

নারী-শিশুর উন্নয়নে ৫ হাজার ১৯৬ কোটি টাকা

জুন ১১, ২০২৬

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু অক্টোবরে, ফাইনাল ২১ নভেম্বর

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT