চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্রাটের অবস্থা স্থিতিশীল, পর্যবেক্ষণে থাকবেন ২৪ ঘণ্টা: ডা. আফজালুর রহমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A
সম্রাটের অবস্থা স্থিতিশীল

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের অবস্থা স্থিতিশীল, তবে তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন জাতীয় হৃদরোগ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমান।

সম্রাটের শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত বোর্ড মিটিং শেষে মঙ্গলবার বিকেল সোয়া তিনটায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. আফজালুর রহমান বলেন, একজন হৃদরোগের রোগী ভর্তি হলে যা যা পরীক্ষা নিরীক্ষা দরকার সেসবই করা হচ্ছে। সম্রাটের চিকিৎসায় ৭ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে এই চিকিৎসক জানিয়েছিলেন, সম্রাটের চিকিৎসার জন্য তাকে প্রধান করে অস্থায়ী ভিত্তিতে তিন সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এই টিমের পর্যবেক্ষণে সম্রাটের চিকিৎসা চলছে। ওই মেডিক্যাল টিমে আরও রয়েছেন ডা. আশরাফুল হক সিয়াম এবং ডা. আর এম খান।

গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে সম্রাট হৃদরোগ ইনস্টিটিউটের সিসিইউ-১ বিভাগের বেড নম্বর-৩ এ ভর্তি আছেন। সোমবার রাতে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিক্যালে নেয়া হলে পরিস্থিতি বিবেচনায় সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

মঙ্গলবার সকালে অবস্থার অবনতি হলে সম্রাটকে সিসিইউতে নেয়া হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসমাইল চৌধুরী সম্রাটক্যাসিনোক্যাসিনো অভিযানক্যাসিনো গডফাদার
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT