চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্পর্ক খারাপ রেখে কোনো ন্যায্য পাওনা আদায় হয় না: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৭
রাজনীতি
A A

২১ বছর ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ ছিল। অবিশ্বাস এবং সন্দেহের দেয়াল উঠেছিল। যে কারণে সম্পর্ক খারাপ রেখে কোন ন্যায্য পাওনা আদায় করা যায় না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, আমরা মনে করি সুসম্পর্ক বজায় রেখে আমাদের ন্যায্য পাওনা আমাদের বুঝে নিতে হবে।

শুক্রবার দুপুরে গাজীপুরের রাজেন্দ্রপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে সড়ক ও জনপথের পরিদর্শন বাংলো ‘বনবিলাস’উদ্বোধন শেষে এ মন্তব্য করেন। ভারতের সঙ্গে যুদ্ধ করে, বৈরীতা করে ন্যায্য কিছু পাব না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

তিনি বলেন, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি যে কারণে ৪১ বছরের সীমান্ত চুক্তি হয়েছে, সিট মহল বিনিময় হয়েছে। আশা করছি, তিস্তাসহ অভিন্ন নদীর হিস্যা বুঝে নেওয়া সময়ের ব্যাপার।

র‌্যাব বিলুপ্ত নিয়ে বিএনপি নেতাদের দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, র‌্যাব বিএনপির সৃষ্টি। এখন সন্তানকে বিলুপ্ত চাইছে, কারণ তাদের স্বার্থে আঘাত লেগেছে। সাম্প্রদায়িক বিরোধী অভিযানের কারণে বিএনপির এখন গাত্রদাহ শুরু হয়েছে।

এসময় মন্ত্রীর সাথে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার চীফ মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমান সরকার, বিগ্রেডিয়ার জেনারেল ইফতেখার আনিছ, প্রকল্প পরিচালক লে. কর্ণেল নিজাম উদ্দীন আহমদ, গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি এ কে নাহিন রেজা।

প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে দ্বিতল বনবিলাস বাংলোটি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার বিভাগের তত্বাবধানে নির্মাণ করেছে সড়ক ও জনপথ বিভাগ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT