চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমৃদ্ধির সোপানে বাংলাদেশ: উচ্চ প্রবৃদ্ধির পথরচনা

ম. শাফিউল আল ইমরানম. শাফিউল আল ইমরান
৬:১১ পূর্বাহ্ন ০৩, জুন ২০১৫
অর্থনীতি
A A

‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ: উচ্চ প্রবৃদ্ধির পথরচনা’-কে দর্শন করে ২০১৫-১৬ অর্থবছরের জন্য তিন লাখ কোটি টাকার বাজেট উপস্থাপনের সব প্রস্তুতি শেষ হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে দেশের ৪৪তম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রগুলো জানিয়েছে, বাজেটের জন্য সব প্রস্তুতি শেষ। বিজি প্রেস থেকে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার ছাপানো কপি চলে এসেছে। বক্তৃতার কপিগুলো প্যাক করে জাতীয় সংসদসহ সংশ্লিষ্ট সব জায়গায় পাঠানো হচ্ছে। 

বৃহস্পতিবার বেলা ৩টায় সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতার মূল ফোকাস হবে: ‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ: উচ্চ প্রবৃদ্ধির পথরচনা’।

বাজেট প্রস্ততি সর্ম্পকে এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, আমাদের পক্ষ থেকে যে সব প্রস্ততি নেওয়ার ছিলো আমরা সবই নিয়েছি।

এবারের বাজেটে নতুনত্ব বা চমক সম্পর্কে জানতে বাজেট বক্তৃতা পর্যন্ত অপেক্ষা করার পরামর্শও দিয়েছেন তিনি।

তবে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২১ সালের মধ্যে ‘মধ্য আয়ের দেশ’ হওয়ার যে লক্ষ্য তারই প্রায়োগিক দর্শন থাকবে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে।

Reneta

এখন দেশের মাথাপিছু আয় এক হাজার ৩১৪ ডলার যা নিম্ন মধ্য আয়ের দেশ হওয়ার প্রাথমিক সূচকের চেয়ে একটু বেশি। তবে দারিদ্র্যের হার শূন্যে নামিয়ে আনাসহ আর বেশ কিছু শর্ত পূরণ করতে হবে।

এ লক্ষ্য অর্জন এবং টেকসই অবস্থানের জন্য সরকারের চ্যালেঞ্জও কম হবে না বলে চ্যানেল আই অনলাইনকে বলেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক ড. মুস্তাফিজুর রহমান।

মধ্য আয়ের দেশ হতে সরকারের প্রায়োগিক দর্শনগুলো বিস্তারিত জানতে তিনিসহ অন্য অর্থনীতিবিদরা অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার জন্য অপেক্ষা করছেন।

বাজেটের সম্ভাব্য আকার হবে ৩ লাখ কোটি টাকার কিছু বেশি। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২ লাখ ৮ হাজার ৪’শ ১৫ কোটি টাকা। এর মধ্যে এনবিআরের মাধ্যমে এক লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা আসার কথা। আর বাকি প্রায় ৩১ হাজার কোটি টাকা আসবে কর বহির্ভূত এবং এনবিআর বহির্ভূত আয় থেকে।

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থমন্ত্রীবাজেটবাজেট অধিবেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা-১৪-নির্বাচনে কারচুপির অভিযোগ সানজিদা তুলি’র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সংসদে বিএনপির নিরঙ্কুশ জয়, গণভোটে দ্বিগুণ ‘হ্যাঁ’ ভোট

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

তারেক রহমানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার কথা বলতেই কেঁদে ফেললেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদে যাচ্ছেন দুই বেয়াই

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT