চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবাইকে ছাড়িয়ে রনি

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:৩৩ অপরাহ্ণ ০২, জুন ২০১৭
স্পোর্টস
A A

বিপিএল দিয়ে পাদপ্রদীপের আলোয় আসা আবু হায়দার রনি নিজেকে হারিয়ে খুঁজছিলেন। আবারো পথের দিশা পেলেন এবারের ঢাকা প্রিমিয়ার লিগে। চলতি আসরে বল হাতে নিজেকে মেলে ধরেছেন এই বাঁহাতি পেসার। আগের ম্যাচে তিন উইকেট নিয়ে আরাফাত সানিকে টপকেছেন। শুক্রবার আবাহনীর বিপক্ষে দুই উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারির জায়গাটা সুসংহত করেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের তারকা।

এখন পর্যন্ত ১৫ ম্যাচে রনির উইকেট ৩৫টি। পেছনে চলে যাওয়া সানির উইকেট ৩২, এক ম্যাচ কম খেলেছেন প্রাইম দোলেশ্বরের এই বাঁহাতি স্পিনার। আব্দুর রাজ্জাক, তাইজুল ইসলামও দৌঁড়ে ছিলেন। তখন ভাবাই যায়নি কোন পেসার এভাবে আড়াল ঠেলে দেবেন সবাইকে। দুই ম্যাচ আগে শেখ জামালের বিপক্ষে ৬ উইকেট নিয়ে সানির কাছাকাছি আসেন রনি। পরের দুই ম্যাচে ৩ ও ২ উইকেট নিয়ে শীর্ষে পা রেখেছেন।

শুক্রবার বিকেএসপিতে সুপার লিগের চতুর্থ রাউন্ডে প্রথম ওভারেই উইকেট নিয়েছেন রনি। তৃতীয় বলে আবাহনীর ওপেনার সাইফ হাসানকে (০) এলবিডব্লিউ করেন এই বাঁহাতি। পরে টপঅর্ডারের আরেক ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে ফেরান তিনি।

Banglabid

রনির বোলিংয়ে চাপে পড়া আবাহনী আর ঘুরে দাঁড়াতে পারেনি। প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের আগে গুরুত্বপূর্ণ ম্যাচে ১৫৬ রানে অলআউট হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সর্বোচ্চ ৩২ রান করেছেন আফিফ হোসেন ধ্রুব। নাসির হোসেন ও মেহেদী হাসান ৩টি করে উইকেট নিলে ৪১.২ ওভারেই শেষ হয়ে যায় আবাহনীর ইনিংস।

২০১৫ সালে বিপিএলের তৃতীয় আসরে উইকেটের পর উইকেট নিয়ে আলোচনায় আসেন আবু হায়দার রনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ওই আসরে ২১ উইকেট নিয়েছিলেন। পরে এসেছিলেন জাতীয় দলেও। পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচ খেলে ছিটকে পড়েছেন। এবারের লিগে দুর্দান্ত বোলিং করে লাল-সবুজের জার্সিতে ফেরার দাবিটা আবারো জানিয়ে রাখলেন!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু হায়দার রনি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শমিত আসছেন’ খবরে নিউইয়র্ক কসমস ক্লাবের ফেসবুক পেজে ঝড়

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ লাখ ৫৬ হাজার কিশোরের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ!

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ধরা পড়ল ‘ধাতিনা ভোল’ মাছ, দাম ৩ লাখ ৫৫ হাজার

আগস্ট ১৩, ২০২৬

হাসানের ৬ উইকেট, মুমিনুল-তানজিদের ব্যাটে ডারউইনে সোনালী এক দিন বাংলাদেশের

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT