চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সবসময় দায়িত্ব নিয়ে ব্যাটিং করার চেষ্টা করি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
১০১ রানের অপরাজিত ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত নিচ্ছেন ম্যাচসেরার পুরস্কার

১০১ রানের অপরাজিত ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত নিচ্ছেন ম্যাচসেরার পুরস্কার

বিকেএসপি থেকে: প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে অল্প সময়েই নাজমুল হোসেন শান্ত পেয়েছেন চারটি সেঞ্চুরি। কিন্তু লিস্ট ‘এ’ ক্রিকেটে শতক পাচ্ছিলেন না তার দ্বিগুণ ম্যাচ খেলেও। সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে সেই আক্ষেপ পূরণ হল তার। পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১৯ বছরের এই তরুণ খেলেছেন ১০১ রানের অপরাজিত ইনিংস। আবাহনীকে ৭ উইকেটের বড় জয় উপহার দিয়ে হয়েছেন ম্যাচ সেরা।

দলকে জেতাতে পারার আনন্দের সঙ্গে যোগ হয়েছে প্রথম সেঞ্চুরির আনন্দ। ম্যাচ শেষে অনুভূতি জানাতে গিয়ে তাই উচ্ছ্বসিত শান্ত, ‘লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা আমার প্রথম সেঞ্চুরি। তাই আনন্দও অনেক বেশি। খুব ভাল লাগছে।’

জাতীয় দলের ক্রিকেটাররা ২৬ এপ্রিল চলে যাবেন ইংল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প করতে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে দেশে ফিরতে ফিরতে লিগ প্রায় শেষ হয়ে আসবে। এসময় প্রিমিয়ার লিগের দলগুলোর হাল ধরতে হবে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের। শান্ত জানালেন আবাহনীর হয়ে দায়িত্ব নিয়ে খেলার জন্য প্রস্তুত থাকবেন, ‘দায়িত্ব তো নিতেই হবে। সবসময় দায়িত্ব নিয়ে ব্যাটিং করার চেষ্টা করি। দলের অবস্থা যখন যেমন থাকে সেই অনুযায়ী ব্যাটিং করতে চাই।’

নিউজিল্যান্ড সফরে মুমিনুল হক ইনজুরিতে পড়ায় টেস্ট অভিষেক হয়েছিল শান্তর। ঘরোয়া সীমিত ওভারের ক্রিকেটে এভাবে পারফর্ম করে যেতে পারলে ভবিষ্যতে সীমিত ওভারের ক্রিকেটে টাইগার দলে সুযোগ আসবে বলে বিশ্বাস তার, ‘সবসময়ই পরিকল্পনা বাংলাদেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে খেলার। যেহেতু একটা টেস্ট ম্যাচ খেলেছি, ইচ্ছা তো অবশ্যই আছে। প্রিমিয়ার লিগে ভাল শুরু হয়েছে, এটা ধরে রাখতে পারলে সামনে হয়ত আরও ভাল কিছু হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগনাজমুল হোসেন শান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬

৮৬-তে সৈয়দ আব্দুল হাদী, দিনভর বিশেষ আয়োজনে চ্যানেল আই

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর চীন সফরের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে: গ্লোবাল টাইমস

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT