চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবচেয়ে কম সময়ে মুজাহিদের রায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৩ পূর্বাহ্ণ ২৭, মে ২০১৫
বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধের মামলায় সবচেয়ে কম সময়ের মধ্যে রায় হচ্ছে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিলে। শুনানি শেষ হওয়ার মাত্র ২০ দিনের মাথায় রায়ের তারিখ ঘোষণা করেছেন সর্বোচ্চ আদালত।

জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ক্ষেত্রে রায় ঘোষণার জন্য আপিল বিভাগ ৫৫ দিন সময় নিয়েছিলেন। যুদ্ধাপরাধী দলটির আরেক সহকারি সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের আপিলে রায় ঘোষণায় সময় লেগেছিলো ৪৬ দিন।

তবে ওই দু’ আপিলের একটিতেও শুনানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রায়ের তারিখ জানানো হয়নি। আপিল শুনানি শেষ হওয়ার পর আপিল বিভাগ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন। রায়ের আগেরদিন কার্যতালিকার মাধ্যমে রায়ের তারিখ জানতে পারেন সবাই।

কিন্তু মুজাহিদের আপিল শুনানি শেষ হওয়ার পরপরই প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চে রায়ের তারিখ জানিয়ে দিয়েছেন।

আগামী ১৬ জুন হচ্ছে সেই দিন।

এর আগে আপিল বিভাগে শুনানি শেষে রায়, পূর্ণাঙ্গ রায় এবং অন্যান্য প্রক্রিয়া শেষে ২০৬ দিনের মাথায় কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হয়েছে। আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়েছে আপিল বিভাগে শুনানি শেষ হওয়ার ১১০ দিনের মাথায়।

Reneta

মোল্লার মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। আপিল বিভাগে শুনানি শেষ হওয়ার ৫৫ দিনের মাথায় ওই বছরের ১৭ সেপ্টেম্বর মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন আপিল বিভাগ।

রায়ের ৪৮ দিনের মাথায় ৫ ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। পূর্ণাঙ্গ রায়ের ৭ দিনের মাথায় কার্য্কর হয় ফাঁসি। অর্থাৎ আপিল বিভাগে শুনানি শেষ হওয়ার ১১০ দিনের (৫৫+৪৮+৭) মাথায় কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়েছে।

অন্যদিকে, কামারুজ্জামানের মামলায় ট্রাইব্যুনালে ফাঁসির রায় হয় ২০১৩ সালের ৯ মে। আপিল বিভাগে শুনানি শেষ হওয়ার ৪৬ দিনের মাথায় ৩ নভেম্বর, ২০১৪ মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন আপিল বিভাগ। রায়ের ১০৭ দিনের মাথায় চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়।

রিভিউ আবেদন খারিজ হলে পূর্ণাঙ্গ রায়ের ৫৩ দিনের মাথায় ১২ এপ্রিল ফাঁসি কার্যকর হয়েছে। অর্থাৎ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হয়েছে আপিল বিভাগে শুনানি শেষ হওয়ার ২০৬ দিনের (৪৬+১০৭+৫৩) মাথায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামায়াতযুদ্ধাপরাধ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT